🟥 ৮ বছর পর রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি: অলি আহাদ সভাপতি, রনি সম্পাদক

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ আট বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের অনুমোদনে গঠিত ২৩ সদস্যের আংশিক এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. অলি আহাদ, সাধারণ সম্পাদক হয়েছেন নাঈমুল ইসলাম রনি এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন গালিব হাসান।

শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছিরউদ্দিন নাছিরের স্বাক্ষরে কমিটির অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

নবনিযুক্ত সভাপতি অলি আহাদ রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সাধারণ সম্পাদক রনি বর্তমানে রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। আর সাংগঠনিক সম্পাদক গালিব হাসানও ছাত্রদলের স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখেছেন।

নতুন কমিটিতে একাধিক সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে নেতাদের স্থান দেওয়া হয়েছে। বিদায়ী কমিটির সভাপতি ফারুক আহমেদ সাব্বির এই নতুন কমিটিকে স্বাগত জানিয়ে সংগঠনকে আরও গতিশীল করার আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৮ সালে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের কমিটি গঠিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর নতুন নেতৃত্ব ঘোষণাকে সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।


নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পরিছন্নতা অভিযান: রোগীবান্ধব পরিবেশ গড়ার উদ্যোগ

    নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে রাঙামাটি জেনারেল হাসপাতালে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু হয়েছে, যা প্রতি শনিবার নিয়মিতভাবে পরিচালিত হবে। শনিবার (২৮ মার্চ) ভোর ৭টা থেকে শুরু হওয়া এ অভিযানে হাসপাতালের অভ্যন্তরীণ ওয়ার্ডের পাশাপাশি বাইরের মাঠ, রাস্তা…

  • রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে লংগদুতে বাজার মনিটরিং

    নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং অবৈধভাবে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে রাঙামাটির লংগদু উপজেলায় তৎপরতা শুরু করেছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা খুচরা বিক্রয়কেন্দ্রগুলোতে সরেজমিন মনিটরিং চালাচ্ছেন, যাতে বাজারে জ্বালানি তেল ও অন্যান্য…

  • রাঙ্গামাটিতে নজরদারিতে জ্বালানি বিক্রি

    নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি রাঙামাটি সদরের দোয়েল চত্বর এলাকায় অবস্থিত ‘মেসার্স মহসীন স্টোরস’ পেট্রোল পাম্পে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট টিমের অভিযানে জ্বালানি বিক্রয় কার্যক্রমে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করা হয়েছে। বুধবার (১ এপ্রিল ) সকাল ৯.৩০ টায় পরিচালিত এ অভিযানে ট্যাগ…

  • পাহাড়ে উন্নয়নের গতি বাড়াতে পার্বত্য মন্ত্রীর ১৮০ দিনের কর্মচ্যালেঞ্জ

    আহমদ বিলাল খান। রাঙামাটি  পার্বত্য অঞ্চলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় ঘোষণা করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-এর মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান। দুর্নীতি ও ভূমি দস্যুতার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা জানিয়ে তিনি বলেছেন, আগামী ১৮০ দিনের…

  • 🟥 রাঙামাটি হাসপাতালে ১০ কেজি টিউমার অপসারণ

    ৭০ বছর বয়সী রোগীর সফল অস্ত্রোপচার নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি জেনারেল হাসপাতালে এক জটিল অস্ত্রোপচারে ৭০ বছর বয়সী এক নারীর শরীর থেকে ১০ কেজি ওজনের টিউমার সফলভাবে অপসারণ করা হয়েছে। দীর্ঘদিনের শারীরিক জটিলতা ও দুশ্চিন্তা কাটিয়ে বর্তমানে তিনি সুস্থ আছেন বলে…

  • মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটিতে ওসিকে বিশেষ সম্মাননা

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি পার্বত্য জেলায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীন-কে বিশেষ পুরস্কারে ভূষিত করেছেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। রোববার (২৯ মার্চ) দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ…

Leave a Reply