🟥 কাপ্তাইয়ে জেলা ছাত্রদলের নতুন কমিটিকে ফুলেল সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটি জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি ও সহ-সভাপতি আমিনুল ইসলামকে কাপ্তাই উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও পুষ্পমাল্য দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে।

মঙ্গলবার (৫ মে) কাপ্তাই উপজেলায় এক সংক্ষিপ্ত প্রাণবন্ত আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের উপস্থিতিতে নবনির্বাচিত নেতাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জ্ঞাপন করা হয় এবং তাদের নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সংবর্ধনায় উপস্থিত ছিলেন কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন (অপু), কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ফাহিম শাহরিয়ার, সাবেক যুগ্ম আহ্বায়ক রাব্বি সোনেত, সাবেক সদস্য মোশাররফ হোসেন রিংকু, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রাহাত ইমন, রাইখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. দেলোয়ার হোসেন, চিৎমরম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আবদুল্লাহ আল মামুন, কাপ্তাই ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. রাসেল এবং কাপ্তাই ইউনিয়ন ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মো. নাছির উদ্দিন সবুজসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ জানান, নবগঠিত এই কমিটির মাধ্যমে রাঙামাটি জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম নতুন গতি পাবে। তারা আশা প্রকাশ করেন, তরুণ নেতৃত্বের মাধ্যমে ছাত্রদল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে এবং ভবিষ্যতে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবর্ধিত নেতারা কাপ্তাই উপজেলা ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ছাত্রদলকে আরও এগিয়ে নিতে সচেষ্ট থাকবেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • 🟥 কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে দুই ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা জরিমানা এবং মাদকদ্রব্য সেবনের অভিযোগে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২০ মে) বিকেল আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত…

  • 🟥 কাপ্তাইয়ে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে বন বিভাগের জরুরি সভা

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসন, বন্যহাতির নিরাপত্তা নিশ্চিতকরণ এবং হাতির চলাচলের করিডর সচল রাখতে ইআরটি (এলিফ্যান্ট রেসপন্স টিম) সদস্যদের নিয়ে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) বিকেল ৪টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের উদ্যোগে কাপ্তাই কর্ণফুলী…

  • কাপ্তাইয়ে সীতাপাহাড়ে আটকা ৪ পর্যটক উদ্ধার

    ৯৯৯-এ ফোন, দুই ঘণ্টার অভিযানে ফায়ার সার্ভিসের উদ্ধার নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ের চিৎমরম এলাকার সীতাপাহাড়ে ঘুরতে গিয়ে পথ হারিয়ে আটকা পড়া চার পর্যটককে প্রায় দুই ঘণ্টার অভিযানে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার…

  • কাপ্তাইয়ের কেপিএম এলাকায় মানবিক শওকতের ইফতার ও পুনর্বাসন উদ্যোগ

    ঝুলন দত্ত, কাপ্তাই: পবিত্র রমজান মাসে কাপ্তাইয়ের কেপিএম মিল এলাকায় মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মানবিক শওকত হোসেন ও মানবিক সম্পা আহমেদ। তাঁদের যৌথ উদ্যোগে ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের অসহায় ও বিধবা পরিবারগুলোর মাঝে ইফতার সামগ্রী ও পুনর্বাসন সহায়তা বিতরণ…

  • 🟥 ঈদ সামনে রেখে কাপ্তাইয়ে আইনশৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

    নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, মাদক পাচার রোধে নজরদারি জোরদার এবং জননিরাপত্তা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। শনিবার (২৩ মে) সকাল…

  • 🟥 কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক সম্রাটসহ ৪ জন গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক সম্রাট, শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামিসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে তাদের হেফাজত থেকে ইয়াবা ও চোলাইমদও উদ্ধার করা হয়। মঙ্গলবার (১২ মে) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার…

Leave a Reply