🟥 রাইখালীতে উদ্ধার হওয়া অজগর কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের নারানগিরি এলাকায় একটি বাসার সিলিং থেকে উদ্ধার হওয়া জালি অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করেছে বন বিভাগ।

সোমবার (১১ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে পাল্পউড বাগান বিভাগের উদ্যোগে সাপটি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

কাপ্তাই সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম দেওয়ান জানান, রাইখালী রেঞ্জ এলাকার নারানগিরিতে এক প্রধান শিক্ষকের বাসার রান্নাঘরের সিলিংয়ে রোববার রাত ১০টার দিকে সাপটি দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বন বিভাগকে খবর দিলে রাত ১১টার দিকে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেন।

তিনি আরও জানান, পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ সাজ্জাদুজ্জামানের নির্দেশনায় সোমবার বিকেলে উদ্ধার হওয়া অজগরটি কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়। এ সময় বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বন বিভাগের পক্ষ থেকে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে সচেতন ও সহযোগিতার আহ্বান জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাই ইয়ুথ ক্লাবের প্রথম সভায় যুবকদের অভাবনীয় উপস্থিতি

    নিজস্ব প্রতিবেদকঃ শুক্রবার (১৩ মার্চ) রাঙামাটির কাপ্তাইয়ে নবগঠিত কাপ্তাই ইয়ুথ ক্লাবের প্রথম সভায় স্থানীয় যুবকদের অভাবনীয় উপস্থিতি লক্ষ্য করা গেছে। সভায় কাপ্তাইয়ের বিভিন্ন এলাকার তরুণরা অংশ নিয়ে সমাজসেবা, মানবকল্যাণ, প্রাণী সুরক্ষা ও পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত…

  • ফুল বিষুতে কর্ণফুলীতে ফুল ভাসিয়ে তনচংগ্যাদের নববর্ষ বরণ

    বিশেষ প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ের ওয়াগ্গা মৌজায় বসবাসরত তনচংগ্যা সম্প্রদায়ের নারী পুরুষরা তাদের বিষু উৎসবের প্রথমদিন( ফুল বিষুর দিন ) কাপ্তাইয়ের কর্ণফুলি স্টেডিয়াম সংলগ্ন  কর্ণফুলী নদীতে ফুল ভাসালো। এ সময় তনচংগ্যা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে শতাধিক নারী পুরুষ এই ফুল…

  • স্বাধীনতা দিবসে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির মনোমুগ্ধকর পরিবেশনা

    ঝুলন দত্ত, কাপ্তাই মহান স্বাধীনতা দিবসে কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা  শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৪ টা হতে সন্ধ্যা অবধি কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে   মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে  বাচিক শিল্পী নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় …

  • কাপ্তাইয়ে চিরকুটের ঈদ উপহার: ৩০ পরিবারের হাসি

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক উদ্যোগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন “চিরকুট”। সংগঠনটির উদ্যোগে উপজেলার ৩০টি অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের সদস্যরা জানান, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও সবার ভালোবাসা ও…

  • রাজস্থলীতে সারের অতিরিক্ত দাম ও রশিদ না থাকায় ডিলারকে জরিমানা

    হাবিবুল্লাহ মিসবাহ, রাজস্থলী  রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে সারের অতিরিক্ত মূল্য আদায় এবং বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করার অভিযোগে এক সারের ডিলারকে জরিমানা করা হয়েছে। রবিবার (৮ মার্চ) নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তার ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ঘিলাছড়ি ইউনিয়নের সারের ডিলার…

  • গলায় ফাঁস দিয়ে কাপ্তাইয়ের মধুছড়িতে এক ব্যক্তির আত্মহত্যা

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটির  কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের   মধুছড়ি নামক স্থানে নিজ  গৃহে গলায় ফাঁস দিয়ে বিশ্বজিৎ কর্মকার(৬৬)  নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। আজ বুধবার (১ এপ্রিল)  দুপুর ১ টায় এই ঘটনা ঘটে বলে জানান …

Leave a Reply