🟥 চন্দ্রঘোনায় দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের উদ্যোগে দিনব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) সকাল ১০টায় হাসপাতালের সামাজিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এনামুল হক হাজারী। তিনি বলেন, প্রশিক্ষণ ছাড়া জ্ঞান অর্জন অসম্পূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে হবে।
চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান ও কুষ্ঠ হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং কর্মশালায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিউনিটি হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর উসংবাই মারমা।
স্বাগত বক্তব্য দেন কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা। তিনি নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতার নানা দিক তুলে ধরেন।
দিনব্যাপী এ কর্মশালায় রাইখালী ইউনিয়ন, রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন এবং রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের নারী ও গ্রাম উন্নয়ন দলের ৪০ জন সদস্য অংশ নেন।