কাপ্তাইয়ে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্রে ৮৪১ পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাইয়ে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার একমাত্র পরীক্ষা কেন্দ্র কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ কেন্দ্রে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৮৪১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিন জানান, পরীক্ষার্থীদের মধ্যে কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের ১৭১ জন, কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজের ৬৩৯ জন এবং বিলাইছড়ি কলেজের ৩১ জন রয়েছেন।

তিনি বলেন, “শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিটি পরীক্ষাকক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। অধ্যক্ষের কার্যালয় থেকেই পরীক্ষাকক্ষ, করিডোর এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। এতে পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করা সহজ হবে।”

পরীক্ষা কেন্দ্রের হল সুপার ও কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম বলেন, “সব ধরনের প্রস্তুতি আগেই সম্পন্ন করা হয়েছে। প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার্থীদের নিয়ম মেনে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানাই।”

কেন্দ্র সূত্রে জানা গেছে, নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা গ্রহণে কেন্দ্র কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে। দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • 🟥 কাপ্তাইয়ে অসহায় ১০ পরিবারকে যাকাত সহায়তা, বিতরণ হলো ৫০ হাজার টাকা

    নিজম্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে সরকারি যাকাত ফান্ডের অর্থ বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের যাকাত সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ১০ জন উপকারভোগীর হাতে মোট ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়। শনিবার (২৩…

  • 🟥 কাপ্তাই জাতীয় উদ্যানে মহাবিপন্ন লজ্জাবতী বানর অবমুক্ত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী রেঞ্জের জাতীয় উদ্যানে একটি মহাবিপন্ন লজ্জাবতী বানর অবমুক্ত করেছে বন বিভাগ। বুধবার (৬ মে) রাত সাড়ে ৮টার দিকে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্ণফুলী রেঞ্জের বন কর্মীরা বানরটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করেন। এসময় কর্ণফুলী…

  • কাপ্তাইয়ে প্রযুক্তির সনদ হাতে ৪০ তরুণ, কর্মসংস্থানের স্বপ্ন

    ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে দুই মাসের প্রশিক্ষণ শেষে যুবক–যুবতীদের হাতে সনদ নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে দুই মাসব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ শেষে সনদ পেয়েছেন ৪০ জন যুবক-যুবতী। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়…

  • 🟥 দুপুরেই নেমে এলো সন্ধ্যার ছায়া: মেঘগর্জন ও বজ্রপাতে আতঙ্কিত জনজীবন

    নিজস্ব প্রতিবেদক: সময় দুপুর ১২টা ৩০ মিনিট। অথচ কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি এলাকায় দেখা গেল এক ভিন্ন চিত্র—প্রকৃতি যেন আচমকাই সন্ধ্যার রূপ ধারণ করেছে। আকাশজুড়ে ঘন কালো মেঘের চাদর, সূর্যের আলো সম্পূর্ণরূপে ম্লান হয়ে পড়ে চারপাশে নেমে আসে অস্বাভাবিক অন্ধকার।…

  • শিলছড়ীতে জমজমাট ফাইনাল: মাতামুহুরীর শিরোপা জয়

    নিজস্ব প্রতিবেদক: ঈদ পরবর্তী আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে শিলছড়ী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী আন্তঃত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ফাইনাল খেলায় মুখোমুখি হয় মাতামুহুরি ক্রিকেট দল…

  • রাজস্থলীতে ১৮ হাজার ৬০০ চারা বিতরণ

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির রাজস্থলীতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিনামূল্যে ১৮ হাজার ৬০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজস্থলী রেঞ্জ বন বিভাগের কার্যালয় প্রাঙ্গণে রাজস্থলী, হ্নারা ও ধনুছড়ি রেঞ্জের যৌথ উদ্যোগে এ…

Leave a Reply