কাপ্তাইয়ে প্লাস্টিক বর্জ্য অপসারণে সেনাবাহিনীর বিশেষ অভিযান

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটির কাপ্তাইয়ে পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্লাস্টিক বর্জ্য অপসারণে বিশেষ অভিযান পরিচালনা করেছে কাপ্তাই জোন।

বৃহস্পতিবার (১৮ জুন) কাপ্তাই জোনের তত্ত্বাবধানে পরিচালিত এ কর্মসূচিতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন। অভিযানের আওতায় কাপ্তাই আর্মি ক্যাম্প এলাকা, গুরুত্বপূর্ণ সড়ক এবং আশপাশের জনসমাগমস্থলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্লাস্টিক, পলিথিন, পানীয় বোতলসহ বিভিন্ন পরিবেশ দূষণকারী বর্জ্য সংগ্রহ ও অপসারণ করা হয়।

এ সময় সেনাবাহিনীর সদস্যরা স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব এবং প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেন। পাশাপাশি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সংশ্লিষ্টরা জানান, প্লাস্টিক বর্জ্য পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। এ ধরনের উদ্যোগ পরিবেশ দূষণ কমানোর পাশাপাশি পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কাপ্তাই জোন সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে স্থানীয় জনগণের অংশগ্রহণে কাপ্তাই নতুন বাজার, পিডিবি এলাকা এবং বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় অনুরূপ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। পরিবেশ সংরক্ষণ, সামাজিক দায়বদ্ধতা এবং জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা কাপ্তাই জোনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পরিবেশ রক্ষায় নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালিত হলে কাপ্তাই আরও পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য এলাকায় পরিণত হবে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • রাইখালীতে মিনি ট্রাক উল্টে চালক নিহত

    ঝুলন দত্ত, কাপ্তাই  রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কের কারিগর পাড়া এলাকায় একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালক মো. আজিজুল ইসলাম (৪৪) নিহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) সন্ধ্যা প্রায় ৬টার দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত…

  • বৃষ্টিদুর্গত চন্দ্রঘোনায় জেলা পরিষদের খাদ্য সহায়তা

    নিজস্ব প্রতিবেদক সাম্প্রতিক ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে রাঙামাটি জেলা পরিষদ। সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। শনিবার (১ আগস্ট) সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বরাদ্দের আওতায়…

  • ১০ আগস্ট উদ্বোধন হচ্ছে মিতিঙ্গাছড়ি এসডিজি ভিলেজ

    কাপ্তাইয়ে প্রস্তুতি ও সমন্বয় সভা নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি গ্রামকে আগামী ১০ আগস্ট আনুষ্ঠানিকভাবে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করা হবে। এ উপলক্ষে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন ও সমন্বয়বিষয়ক উপজেলা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার…

  • 🟥 কাপ্তাই প্রাথমিক গোল্ডকাপে চিৎমরম ইসলামিয়া ও কারিগরপাড়া স্কুলের শিরোপা জয়

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক ও বালিকা বিভাগে জমজমাট ফাইনাল শেষে চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে চিৎমরম ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কারিগর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টা…

  • মায়ের দুধেই শিশুর সুস্থ বেড়ে ওঠা, কাপ্তাইয়ে পুরস্কার বিতরণ

    নিজস্ব প্রতিবেদক শিশুর সুস্থ ও স্বাভাবিক বেড়ে ওঠায় মায়ের দুধের বিকল্প নেই। একই সঙ্গে মায়ের পুষ্টি ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন বক্তারা। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী উপলক্ষে বুধবার (১২ আগস্ট) রাঙামাটির কাপ্তাইয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ…

  • কাপ্তাইয়ে ৬১০ কৃষকের হাতে কৃষি উপকরণ, শুরু জাতীয় ফল মেলা

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে ২০২৫–২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ৬১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বৃক্ষের চারা, জৈব সার, বাঁশের খুঁটি, লেবুর চারা, গ্রীষ্মকালীন সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপজেলা পর্যায়ে জাতীয় ফল…

Leave a Reply