🟥 কাপ্তাইয়ে নারী ও শিশু উন্নয়নে সচেতনতামূলক উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটির কাপ্তাই উপজেলায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) উপজেলার চিৎমরম ইউনিয়নের বড়পাড়া এলাকায় এ আয়োজন করা হয়।

‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের ২০২৫-২০২৬ অর্থবছরের চতুর্থ প্রান্তিকের (এপ্রিল-জুন ২০২৬) আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় নারী, কিশোর-কিশোরী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সিনিয়র প্রাণিসম্পদ কর্মকর্তা ড. এনামুল হক হাজারি। তিনি শিশু ও নারীর স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

উঠান বৈঠকে বক্তারা বলেন, শিশু ও নারীদের অধিকার, বাল্যবিবাহ প্রতিরোধ, স্বাস্থ্যসচেতনতা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে।

পরে অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে গণহত্যা দিবসে আলোচনা সভা

    মো. জয়নাল আবেদীন, কাপ্তাই: রাঙামাটির কাপ্তাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুম (কিন রী) মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন…

  • ‘প্রযুক্তিতে দক্ষ তরুণরাই হবে আগামীর কর্মসংস্থানের চালিকাশক্তি’

    𝗛𝗶𝗹𝗹𝗩𝗼𝗶𝗰𝗲𝟮𝟰 | বিশেষ প্রতিবেদক  যুব উন্নয়ন অধিদপ্তরের ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড কমিউনিটি (টেকব-২)’ প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলায় শুরু হয়েছে দুই মাসব্যাপী কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণ। ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলমান এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন ২০ জন…

  • পানির নিচে রাঙামাটির ঝুলন্ত সেতু, চলাচল বন্ধ

    নিজস্ব প্রতিবেদক টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে রাঙামাটির পর্যটনের অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতুর পাটাতন তলিয়ে গেছে। নিরাপত্তার কারণে সেতুটিতে পর্যটক চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। এর…

  • কাপ্তাইয়ে অতিরিক্ত লোডশেডিং বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় অতিরিক্ত লোডশেডিং বন্ধ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (১২ জুন) বিকেল ৫টায় কাপ্তাই নতুন বাজার সড়কের পাশে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে কাপ্তাই ইয়ুথ ক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।…

  • রাজস্থলীতে বিষু উৎসব ও ঘিলা খেলা গোল্ড কাপ টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক : আসন্ন বিষু উৎসব ও তঞ্চঙ্গ্যা জাতীয় ঐতিহ্যবাহী ঘিলা খেলা গোল্ড কাপ টুর্নামেন্ট–২০২৬ উদযাপনকে সামনে রেখে রাজস্থলীতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ ) রাঙামাটির রাজস্থলী উপজেলার হেডম্যান পাড়া ইয়ং স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ…

  • কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের মানবিক কাজ: অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

    এম বাবুল, কাপ্তাই: রাঙামাটির কাপ্তাইয়ে সামাজিক ও মানবিক কার্যক্রমের জন্য পরিচিত চম্পাকুঁড়ি খেলাঘর আসর আবারও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংগঠনটির উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকাল ৩টায়…

Leave a Reply