🟥 কাপ্তাইয়ে অসহায় তনচংগ্যা পরিবার, সহায়তার আহ্বান

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের উত্তর দেবতাছড়ি এলাকার বাসিন্দা ইতিস তনচংগ্যা এখন চরম মানবেতর জীবনযাপন করছেন। একদিকে বাবার ক্যান্সারের চিকিৎসা, অন্যদিকে স্ত্রীর প্যারালাইসিস—দুই গুরুতর অসুস্থ স্বজনকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। আর্থিক সংকটে চিকিৎসা ব্যয় চালাতে হিমশিম খাচ্ছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইতিস তনচংগ্যার বাবা অনিল তনচংগ্যা দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। তিনি চট্টগ্রামে ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ফাহামিদা আলমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘ সময় ধরে চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি তাদের সহায়-সম্পত্তির অনেকটাই বিক্রি করে ফেলেছে। এতে পরিবারটির আর্থিক অবস্থা ভয়াবহভাবে ভেঙে পড়ে।

এর মধ্যেই নতুন করে বিপর্যয় নেমে আসে পরিবারটিতে। ইতিস তনচংগ্যার স্ত্রী সান্তনা তনচংগ্যা হঠাৎ প্যারালাইসিসে আক্রান্ত হন। বর্তমানে তাঁর চিকিৎসা, ওষুধ ও দৈনন্দিন খরচ মেটানোও কঠিন হয়ে পড়েছে। একই পরিবারের দুইজন গুরুতর অসুস্থ সদস্যের চিকিৎসা চালিয়ে যেতে গিয়ে চরম সংকটে পড়েছেন ইতিস তনচংগ্যা।

অসহায় পরিবারের এমন পরিস্থিতির খবর পেয়ে বাংলাদেশ তনচংগ্যা কল্যাণ সংস্থা, কাপ্তাই অঞ্চলের সভাপতি অজিত কুমার তনচংগ্যা তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি পরিবারটির হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং বিভিন্ন সামাজিক সংগঠন, এনজিও, মানবাধিকার সংস্থা ও সরকারি দপ্তরগুলোর প্রতি এগিয়ে আসার আহ্বান জানান।

ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরঞ্জিত তনচংগ্যাও পরিবারটির প্রতি সহানুভূতি প্রকাশ করেন। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, মানবিক সংগঠন ও দেশবাসীর প্রতি পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি ব্যক্তিগতভাবেও সহযোগিতার আশ্বাস দেন তিনি।

পরিবারটির খোঁজখবর নিতে কাপ্তাই প্রেসক্লাবের প্রতিনিধি হিসেবে সাংবাদিক আলমগীর হোসেন কবির ও মোহাম্মদ জয়নাল আবেদীন তাদের বাড়িতে যান। তাঁরা পরিবারের বর্তমান দুর্দশার চিত্র তুলে ধরেন এবং মানবিক সহায়তার প্রয়োজনীয়তার কথা জানান।

স্থানীয় সচেতন মহল বলছে, দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা না পেলে পরিবারটি আরও গভীর সংকটে পড়তে পারে। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের এগিয়ে আসা জরুরি।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • সবুজ ভবিষ্যতের বার্তা, কাপ্তাই জোনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

    নিজস্ব প্রতিবেদক পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাঙামাটির কাপ্তাইয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে কাপ্তাই জোন (৩৮ বীর)। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কাপ্তাই জোন সদর এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে জোনের উপ-অধিনায়ক…

  • কাপ্তাইয়ে উন্নয়ন প্রকল্পে ইউএনডিপির নজর

    নিজস্ব প্রতিবেদক পার্বত্য অঞ্চলে স্থানীয় জনগণের অংশগ্রহণে বাস্তবায়নাধীন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও কার্যকারিতা পর্যালোচনায় রাঙামাটির কাপ্তাই উপজেলা সফর করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক প্রতিনিধি দল। সফরকালে তারা পানি সরবরাহ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ…

  • কাপ্তাইয়ে আইন-শৃঙ্খলা সভা: সমন্বিত উদ্যোগে শান্তি-স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান

    মো. জয়নাল আবেদীন, কাপ্তাই : রাঙামাটির কাপ্তাই উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নেলী রুদ্র। সভাপতির বক্তব্যে নেলী…

  • কাপ্তাইয়ে সরকারের উন্নয়ন বার্তা পৌঁছাতে চলচ্চিত্র প্রদর্শনী

    নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে সচেতন ও উদ্বুদ্ধ করতে রাঙামাটির কাপ্তাই উপজেলায় চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার সিএনজি স্টেশনে এ চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। এতে সরকারের…

  • সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী উক্যচিং মারমা নিহত

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটি চন্দ্রঘোনা- বাঙ্গালহালিয়া সড়কে  মোটরসাইকেল দুর্ঘটনায় কাপ্তাই উপজেলার ২ নং  রাইখালী ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ডের  মতি পাড়ার বাসিন্দা প্রকৌশলী উক্যসিং মারমা নিহত হয়েছেন। তিনি ঐ এলাকার বন্দরের অবসরপ্রাপ্ত কর্মচারী সাচিংমং মারমার একমাত্র ছেলে বলে জানান ৪ নং…

  • 🟥 কাপ্তাই প্রশাসনে নতুন মুখ, ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন রায়হানুল ইসলাম

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৭তম ব্যাচের কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম। বুধবার (১৩ মে) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে কাপ্তাই উপজেলায় যোগদান করেন। নবাগত ইউএনওকে স্বাগত জানাতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের…

Leave a Reply