১০ আগস্ট উদ্বোধন হচ্ছে মিতিঙ্গাছড়ি এসডিজি ভিলেজ

কাপ্তাইয়ে প্রস্তুতি ও সমন্বয় সভা

নিজস্ব প্রতিবেদক


রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি গ্রামকে আগামী ১০ আগস্ট আনুষ্ঠানিকভাবে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করা হবে। এ উপলক্ষে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন ও সমন্বয়বিষয়ক উপজেলা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম।

সভায় ইউএনও বলেন, প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে মিতিঙ্গাছড়ি এসডিজি ভিলেজ উদ্বোধন করবেন। এ উপলক্ষে বিভিন্ন দপ্তরের উন্নয়ন কর্মকাণ্ড ও অর্জনের তথ্য উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, হেডম্যান ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের বৃত্তিতে ‘এ’ গ্রেড পেল ফারিয়া ফারজানা সুপ্তি

    কাপ্তাই প্রতিনিধি: শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ আয়োজিত বৃত্তি পরীক্ষায় ‘এ’ গ্রেডে বৃত্তি অর্জন করেছে ফারিয়া ফারজানা সুপ্তি। রবিবার (১ মার্চ) সারাদেশের মতো রাঙামাটির কাপ্তাই উপজেলাতেও এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। সুপ্তি কাপ্তাই শহীদ তিতুমীর একাডেমি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।…

  • কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

    এম বাবুল, কাপ্তাই : যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পালিত হচ্ছে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শোক ও শ্রদ্ধা ভরে হাতে ফুলেল পুষ্প স্তবক নিয়ে শ’শ’ নারী-পুরুষ স্মরণ করেছেন ভাষা আন্দোলনের বীর শহীদদের।…

  • চন্দ্রঘোনায় সঙ্গীত পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নেন চার শতাধিক পরীক্ষার্থী

    ঝুলন দত্ত, কাপ্তাই ধ্রুব সংস্কৃতি পরিষদের অধীনে কাপ্তাই সাংস্কৃতিক একাডেমি, ত্রিধা নৃত্য একাডেমি, স্বরবৃত্ত আবৃত্তি একাডেমি  এবং মনোরঞ্জন আর্ট একাডেমির বার্ষিককন্ঠ সঙ্গীত, যন্ত্র সঙ্গীত, নৃত্য, চিত্রাংকন এবং আবৃত্তি পরীক্ষা শনিবার (২৮ মার্চ) সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত…

  • কেপিএম হরি মন্দিরে ২ দিন ব্যাপী অনুষ্ঠান মালা শুরু 

    ঝুলন দত্ত, কাপ্তাই : রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কর্ণফুলী প্রকল্প শ্রীশ্রী হরি মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে শ্রীশ্রী হরি বিগ্রহ ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৫৩ তম অষ্টপ্রহর ব্যাপী মহানামযজ্ঞ ২০২৬ উপলক্ষে ২ দিনব্যাপী অনুষ্ঠান মালা রবিবার ( ১ মার্চ) হতে শুরু হয়েছে। …

  • হাজার হাজার ভক্তের উপস্থিতিতে কাপ্তাইয়ে মহা বারুনী স্নান অনুষ্ঠিত

    ঝুলন দত্ত, কাপ্তাই মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে প্রাগৈতিহাসিক তীর্থস্থান রাঙামাটির কাপ্তাই সীতাঘাট শ্রীশ্রী মাতা সীতা মন্দিরে মহা বারুণী স্নান উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে। পার্বত্য চট্টগ্রাম সহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা হতে আগত সনাতনি সম্প্রদায়ের ভক্তরা ঐতিহাসিক কর্ণফুলি…

  • ডা. অশ্রু কণা চৌধুরীর কলমে: বিশ্ব হোমিওপ্যাথি দিবসে হ্যানিম্যানকে স্মরণ

    ঝুলন দত্ত, কাপ্তাই ১০ এপ্রিল, বিশ্ব হোমিওপ্যাথি দিবস। সপ্তদশ শতকের শ্রেষ্ঠ চিকিৎসক, শ্রেষ্ঠ বিজ্ঞানী, হোমিওপ্যাথির আবিষ্কর্তা মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যান-এর ২৭১তম জন্মবার্ষিকী ও হোমিওপ্যাথি দিবস-২০২৬ উপলক্ষে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন ডা. অশ্রু কনা চৌধুরী, ডাঃ জাকির হোসেন সিটি…

Leave a Reply