🟥 বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ শুরু

নিজস্ব প্রতিবেদক:

‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে ২০২৬ সালের নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

বাংলাদেশ পুলিশ সূত্রে জানা গেছে, ২৮ এপ্রিল ২০২৬ সকাল ১০টা থেকে আবেদন কার্যক্রম শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, শারীরিক মাপ ও অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতা যাচাই, মনস্তাত্ত্বিক পরীক্ষা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে।

আবেদন ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বাংলাদেশ পুলিশের টেলিটক নির্ধারিত ওয়েবসাইটে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • নিখোঁজ কিশোর উদ্ধার, প্রশংসায় ভাসছেন পুলিশ সুপার

    নিজস্ব প্রতিবেদক: গাজীপুর থেকে নিখোঁজ হওয়া এক কিশোরকে রাঙামাটি থেকে উদ্ধার করেছে পুলিশ। দ্রুত পদক্ষেপ ও কার্যকর নেতৃত্বের মাধ্যমে পরিচালিত এ অভিযানে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম প্রশংসায় ভাসছেন। পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২২ মার্চ)…

  • পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের উদ্বোধনে কাপ্তাইয়ে সাংগ্রাই জল উৎসবের বর্ণিল সূচনা

    নিজস্ব প্রতিবেদক: পুরনো বছরের সব গ্লানি, দুঃখ ও বেদনাকে জল ছিটিয়ে বিদায়—নতুন বছরকে বরণে রঙিন উচ্ছ্বাসে মুখর হয়ে উঠল রাঙামাটির কাপ্তাই। মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব ‘মাহা: সাংগ্রাই রি লং পোয়ে’ বা সাংগ্রাই জল উৎসবকে ঘিরে চিংম্রং…

  • সাজেকে পর্যটকদের ম্যালেরিয়া সচেতনতায় কটেজ-রিসোর্ট মালিকদের মতবিনিময় সভা

    আহমেদ বিলাল খান, রাঙামাটি সাজেক ভ্যালিতে আগত পর্যটকদের মধ্যে ম্যালেরিয়া বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে বৃহস্পতিবার (৫ মার্চ) খাম্রাং হিল রিসোর্ট, সাজেকে কটেজ ও রিসোর্ট ম্যানেজারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটির আয়োজন করে কটেজ এন্ড রিসোর্ট ওনার্স এসোসিয়েশন…

  • আলীকদমে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, জরুরি মেডিকেল ক্যাম্পের দাবি

    নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের আলীকদম উপজেলায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যুর ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। দুর্গম পার্বত্য এলাকায় সময়মতো চিকিৎসা না পাওয়াকে এ মৃত্যুর অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় দ্রুত অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপনের দাবি উঠেছে।…

  • 🟥 রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের ‘চিরুনি অভিযান’চোলাইমদসহ আটক ৮

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটিতে বিশেষ অভিযান চালিয়ে চোলাইমদসহ আটজনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুইজন মাদক কারবারি, একজন ইয়াবা কারবারি, তিনজন মাদকসেবী এবং দুইজন পরোয়ানাভুক্ত পলাতক আসামি রয়েছেন। পুলিশ সূত্র জানায়, বুধবার (১৩ মে) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার…

  • রাজস্থলীতে আলোচনা সভায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলী উপজেলায় নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (৮ মার্চ) সকাল ১১টায় রাজস্থলী উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সিথী চাকমার সভাপতিত্বে আয়োজিত…

Leave a Reply