🟥 কাপ্তাইয়ে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক:
রাঙামাটির কাপ্তাইয়ে র্যালী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বৃক্ষরোপণ ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন করা হয়েছে। শুক্রবার (২২মে) সকাল ১০টায় কাপ্তাই উপজেলায় দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সংরক্ষণ প্রকল্পের বাস্তবায়নে, কানাডা গ্লোবাল অ্যাফেয়ার্সের অর্থায়নে এবং ইউএনডিপির সহযোগিতায় আরডি-সিএইচটি প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা বায়োডাইভারসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেটর বকুল কুমার তঞ্চ্যার সঞ্চালনায় সভাপতিত্ব করেন চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওশ্লেলিমং চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার ফলে দেশে বিভিন্ন ধরনের মহামারী ও প্রাকৃতিক সংকট দেখা দিচ্ছে। তিনি পাহাড়, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন জেলা প্রকল্প কর্মকর্তা কামনা শীর্ষ খিসা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো, দিলদার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহামুদ হাসান এবং জেলা ইউএনডিপি প্রতিনিধি উমেচিং মারমা।
আলোচনা সভা শেষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকেরা জানান, একই দিনে কাপ্তাইসহ জেলার ১০টি উপজেলায় দিবসটি পালন করা হয়েছে।
,