🟥 কোতয়ালী থানায় পুলিশ সুপারের বার্ষিক পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক:


রাঙামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানার বার্ষিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম। সোমবার (২৫ মে) তিনি থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।

পুলিশ সুপার থানায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম, জনসেবার মান, মামলার তদন্ত, ওয়ারেন্ট তামিল, মাদকবিরোধী অভিযান এবং পুলিশ সদস্যদের শৃঙ্খলা ও কল্যাণমূলক বিষয় পর্যালোচনা করেন।

এ সময় তিনি থানার মালখানা, অস্ত্রাগার, হাজতখানা, বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার ও দাপ্তরিক নথিপত্র ঘুরে দেখেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

পরে থানার কার্যক্রম আরও আধুনিক, স্বচ্ছ, কার্যকর ও জনবান্ধব করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন পুলিশ সুপার। পাশাপাশি পুলিশ সদস্যদের পেশাদারত্ব, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পরিদর্শনের সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জসীম উদ্দীন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সেকান্দারসহ কোতয়ালী থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • দীপেন দেওয়ান-এর সঙ্গে রাঙামাটি স্বাস্থ্য বিভাগের মতবিনিময়

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় মন্ত্রীর বাসভবনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ মতবিনিময় সভা হয়। এতে জেলা…

  • রাঙামাটি সদর বনরূপায় রমজান ঘিরে বাজার মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনা

    রাঙামাটি প্রতিনিধি: পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাস্বার্থ রক্ষায় রাঙামাটি সদরের বনরূপা বাজার এলাকায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এ কার্যক্রম পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, রমজানকে কেন্দ্র করে…

  • নারী ও কন্যার অধিকার রক্ষায় বান্দরবানে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

    বান্দরবান প্রতিনিধি: “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (০৮ মার্চ) তারিখে বান্দরবান পার্বত্য জেলায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলার…

  • রাঙ্গামাটিতে জ্বালানি তেল নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান

    নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটিতে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ ও সরবরাহ বিদ্যমান রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে এ বিষয়ে গুজব ও অপতথ্য না ছড়াতে এবং অপ্রয়োজনীয়ভাবে জ্বালানি তেল অতিরিক্ত ক্রয় বা মজুদ না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।…

  • রাঙ্গামাটিতে পেট্রোল পাম্পে কড়াকড়ি মনিটরিং: অনিয়মের অভিযোগ নেই

    নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি: রাঙামাটি সদর এলাকায় জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে বিভিন্ন পেট্রোল পাম্পে মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। এতে সার্বিক পরিস্থিতি ছিল স্বাভাবিক এবং কোথাও কোনো অনিয়মের অভিযোগ…

  • বান্দরবানে আইনজীবীদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

    নিজস্ব প্রতিবেদক,বান্দরবান বান্দরবান পার্বত্য জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিচারিক কার্যক্রমের অগ্রগতি এবং জনসেবার মানোন্নয়ন বিষয়ে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক মোঃ সানিউল…

Leave a Reply