প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে বান্দরবানে পুলিশ সদস্যদের নিরাপত্তা ব্রিফিং

নিজস্ব প্রতিবেদক:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কক্সবাজার জেলা সফর উপলক্ষে নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের জন্য বিশেষ নিরাপত্তা ও নির্দেশনামূলক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) বান্দরবান পার্বত্য জেলা পুলিশ লাইন্সে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। কক্সবাজার জেলা পুলিশকে সহায়তা প্রদানের লক্ষ্যে বান্দরবান জেলা থেকে মোতায়েনকৃত পুলিশ সদস্যরা এতে অংশ নেন।

বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্রিফিংয়ে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, দায়িত্ব পালনকালীন করণীয়-বর্জনীয় এবং পেশাগত আচরণবিধি সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। তিনি প্রত্যেক সদস্যকে নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ দেন।

এ সময় নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক পর্যালোচনা করা হয় এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে সমন্বয় ও প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করা হয়।

ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রিজার্ভ ইন্সপেক্টর (আরআই) এবং পুলিশ লাইন্সের অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • রাঙামাটির সাজেকে যৌথ বাহিনীর অভিযান: ইয়াবা ও গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক: পার্বত্য জেলা রাঙামাটি-এর দুর্গম সাজেক এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ ও সেনাবাহিনী। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৫ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর…

  • রাঙামাটিতে প্রাপ্য রাজস্ব না পেয়ে উন্নয়ন থমকে: জেলা পরিষদের কাছে ইউএনও’র চিঠি

    রাঙামাটি প্রতিনিধি: প্রাপ্য রাজস্ব বকেয়া থাকায় উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে কাউখালী উপজেলা প্রশাসনে। হাটবাজার ও টোল পয়েন্ট ইজারা থেকে প্রাপ্ত নির্ধারিত অর্থ দীর্ঘদিন ধরে না পাওয়ায় উপজেলা পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে উপজেলা নির্বাহী…

  • ঈদের আনন্দ হাসপাতালে- রোগীদের জন্য উন্নত খাবার, পাশে সিভিল সার্জন

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের দিনে যখন চারদিকে উৎসবের আমেজ, ঠিক তখনই রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য নেওয়া হয়েছে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ। ঈদের দিনটিকে স্মরণীয় ও কিছুটা হলেও আনন্দময় করে তুলতে রোগীদের জন্য বিশেষভাবে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা…

  • কাপ্তাই হ্রদে তিন মাসের মাছ আহরণ নিষেধাজ্ঞা কার্যকর

    প্রজনন মৌসুমে মাছ সংরক্ষণে কঠোর ব্যবস্থা, জেলেদের খাদ্য সহায়তা অব্যাহত নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে তিন মাসের জন্য সব ধরনের মাছ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। জেলা প্রশাসন…

  • চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার, কাপ্তাই থেকে গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানার বিশেষ অভিযানে চোরাইকৃত একটি মোটরসাইকেল উদ্ধার এবং এ ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম…

  • 🟥 বেইলি ব্রিজ ভেঙে দীঘিনালা–লংগদু সড়ক বিচ্ছিন্ন, দুর্ভোগে জনজীবন

    নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ির দীঘিনালা–লংগদু সড়কের একটি গুরুত্বপূর্ণ বেইলি ব্রিজের পাটাতন ভেঙে পড়ায় সড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে করে হঠাৎ করেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে পার্বত্য এলাকার গুরুত্বপূর্ণ এই সড়ক যোগাযোগ ব্যবস্থা, চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। স্থানীয়…

Leave a Reply