🟥 অপারেশনের অর্থ জোগাড়ে হিমশিম, দুই মাসের আগেই জীবনযুদ্ধে ছোট্ট ইয়ামিন

নিজস্ব প্রতিবেদক:


জন্মের পর মায়ের কোলজুড়ে ছিল আনন্দ আর স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নের আকাশে নেমে এসেছে অনিশ্চয়তার কালো ছায়া। বয়স এখনও দুই মাস পূর্ণ হয়নি। এরই মধ্যে বিরল ও জটিল লিভার রোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে ছোট্ট আবদুল্লাহ ইয়ামিন।

মাত্র ১ মাস ২৬ দিনের শিশুটি আক্রান্ত হয়েছে জন্মগত লিভারের জটিল রোগ ‘বিলিয়ারি এট্রেসিয়া’য়। চিকিৎসকদের ভাষ্য, দ্রুত অস্ত্রোপচার করাতে না পারলে শিশুটির জীবন বাঁচানো কঠিন হয়ে পড়বে। কিন্তু চিকিৎসার বিপুল ব্যয় জোগাড় করতে হিমশিম খাচ্ছে তার পরিবার।

ইয়ামিন বর্তমানে রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশু পুষ্টি, লিভার ও পরিপাকতন্ত্র বিভাগের অধ্যাপক ডা. সালাহউদ্দিন মাহমুদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালের ১৫ নং ওয়ার্ডের ১ নং বেডে ভর্তি আছে সে।

শিশুটির বাবা মোহাম্মদ আলমগীর হোসেন জানান, জন্মের কিছুদিন পর থেকেই ইয়ামিনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। প্রথমে সাধারণ অসুস্থতা মনে হলেও পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ধরা পড়ে জটিল এই রোগ। চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। এতে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা প্রয়োজন হবে।

কিন্তু নিম্নমধ্যবিত্ত পরিবারটির পক্ষে এত বড় অঙ্কের টাকা জোগাড় করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সন্তানের চিকিৎসার খরচ মেটাতে ইতোমধ্যে ধারদেনা ও আত্মীয়স্বজনের সহায়তার ওপর নির্ভর করতে হচ্ছে পরিবারটিকে।

কান্নাভেজা কণ্ঠে ইয়ামিনের বাবা বলেন, “আমার ছেলেটার বয়স এখনও দুই মাস হয়নি। ওকে বাঁচাতে সবার সাহায্য দরকার। সমাজের বিত্তবান মানুষ একটু এগিয়ে এলে হয়তো আমার সন্তানকে বাঁচানো সম্ভব হবে।”

পরিবার সূত্রে জানা গেছে, তাদের বর্তমান বাড়ি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার আমবাগান গ্রামে। এর আগে তারা রাঙামাটির কাপ্তাই প্রজেক্ট এলাকার বাংলা কলোনিতে বসবাস করতেন।

চিকিৎসকদের মতে, বিলিয়ারি এট্রেসিয়া এমন একটি রোগ, যেখানে শিশুর লিভার থেকে পিত্তনালী স্বাভাবিকভাবে কাজ করে না। সময়মতো অস্ত্রোপচার না হলে ধীরে ধীরে লিভার অকেজো হয়ে যেতে পারে। তাই দ্রুত চিকিৎসাই এখন ইয়ামিনের বেঁচে থাকার একমাত্র ভরসা।

শিশু ইয়ামিনের চিকিৎসায় সহায়তা করতে আগ্রহীরা নিচের মাধ্যমে সহযোগিতা পাঠাতে পারেন—

বিকাশ (পার্সোনাল): ০১৫৩৬-৪৮৮২১৯
ব্যাংক হিসাব: আফসানা আক্তার
সোনালী ব্যাংক, মাটিরাঙ্গা শাখা
হিসাব নম্বর: ৫৪১৭১০১০২৩৭৪৪

মানবিক সহায়তার অপেক্ষায় এখন পুরো পরিবার। সবার সামান্য সহযোগিতাই হয়তো ফিরিয়ে দিতে পারে ছোট্ট ইয়ামিনের নতুন জীবন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • হিফজ সমাপনে তিন হাফেজকে সম্মাননা দিল বাঘাইছড়ির দারুস সুন্নাহ্ মাদ্রাসা

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বাঘাইছড়িতে মুসলিম ব্লক দারুস সুন্নাহ্ তাহফিজুল কুরআন মাদ্রাসায় ২০২৫–২৬ শিক্ষাবর্ষের হিফজ বিভাগের বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে হিফজ বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে কুরআন হিফজ সম্পন্ন করা…

  • কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা স্বাস্থ্য বিভাগের শ্রদ্ধা

    একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ পলাশ চাকমা, রাঙামাটি ঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগ। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করা…

  • ঈদের আনন্দ হাসপাতালে- রোগীদের জন্য উন্নত খাবার, পাশে সিভিল সার্জন

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের দিনে যখন চারদিকে উৎসবের আমেজ, ঠিক তখনই রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য নেওয়া হয়েছে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ। ঈদের দিনটিকে স্মরণীয় ও কিছুটা হলেও আনন্দময় করে তুলতে রোগীদের জন্য বিশেষভাবে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা…

  • রাঙ্গামাটিতে বৈসাবি-বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ৫ দিনব্যাপী উৎসবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি: বাংলা নববর্ষ ও বৈসাবি ১৪৩৩ উদ্‌যাপন উপলক্ষে রাঙামাটিতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। সোমবার (৬ এপ্রিল) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করা হয়…

  • দীপেন দেওয়ান-এর সঙ্গে রাঙামাটি স্বাস্থ্য বিভাগের মতবিনিময়

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় মন্ত্রীর বাসভবনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ মতবিনিময় সভা হয়। এতে জেলা…

  • 🟥 কাপ্তাই ন্যাশনাল পার্কে অজগর অবমুক্ত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই ন্যাশনাল পার্কে একটি অজগর সাপ অবমুক্ত করেছে বন বিভাগ। রাঙামাটি সদরের একটি দোকানের জানালা থেকে উদ্ধার করা ওই অজগরকে পরে নিরাপদ পরিবেশে ফিরিয়ে দেওয়া হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (১৯ মে) রাত ৯টার দিকে…

Leave a Reply