কাপ্তাইয়ে স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটির কাপ্তাই উপজেলায় ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক প্রকল্প, প্রযুক্তিগত উদ্ভাবন এবং স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন।

প্রদর্শনীতে পরিবেশ সুরক্ষা, স্মার্ট কৃষি, নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি ও স্বাস্থ্যসেবাবিষয়ক বিভিন্ন প্রকল্প স্থান পায়। অতিথিরা স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতার প্রশংসা করেন।

প্রতিযোগিতায় কাপ্তাই উচ্চ বিদ্যালয় প্রথম, বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং কাপ্তাই নৌবাহিনী স্কুল তৃতীয় স্থান অর্জন করে।

পরে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • রাজস্থলীতে যুবলীগ সভাপতি গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩ নং বাঙালহালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম তালুকদারকে গ্রেপ্তার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ। রোববার (২ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে বাঙালহালিয়া ইউনিয়নের শফিপুর (পাবনা টিলা) এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ…

  • সংবর্ধনা শেষে কাপ্তাই ফিরলেন জেলা পরিষদের সদস্য উথোয়াইমং মারমা

    প্রথম কার্যদিবস শেষে নেতাকর্মী-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিজস্ব প্রতিবেদক রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম কার্যদিবস শেষে নিজ এলাকা কাপ্তাইয়ে ফিরেছেন বাবু উথোয়াইমং মারমা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাঙামাটিতে সংবর্ধনা ও দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে…

  • কাপ্তাইয়ে সড়ক ও ব্রিজ ধসে চরম জনদুর্ভোগ

    ব্যাঙছড়ি নতুন পাড়ার দেড় হাজার মানুষের চলাচলে দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ব্যাঙছড়ি নতুন পাড়ার একমাত্র চলাচলের সড়ক ও ব্রিজ ধসে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। প্রায় দুই মাস আগে…

  • ‘প্রযুক্তিতে দক্ষ তরুণরাই হবে আগামীর কর্মসংস্থানের চালিকাশক্তি’

    𝗛𝗶𝗹𝗹𝗩𝗼𝗶𝗰𝗲𝟮𝟰 | বিশেষ প্রতিবেদক  যুব উন্নয়ন অধিদপ্তরের ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড কমিউনিটি (টেকব-২)’ প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলায় শুরু হয়েছে দুই মাসব্যাপী কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণ। ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলমান এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন ২০ জন…

  • কাপ্তাইয়ে ১৮ মাসের মেশিংওয়াং-এর জীবন ঝুঁকিতে: হার্ট অপারেশনের জন্য দরকার ৪ লাখ টাকা

    রিপন মারমা, কাপ্তাই: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারার এক দম্পতির ঘরে জন্ম নেওয়া ১৮ মাস বয়সী শিশু মেশিংওয়াং মারমা জন্মের পর থেকেই জটিল হার্ট রোগে ভুগছে। বিশেষজ্ঞরা অপারেশন ছাড়া তার জীবন বাঁচানোর কোনো বিকল্প দেখছেন না। জন্মের পরই শারীরিক…

  • রাঙ্গুনিয়ায় বাসচাপায় কাপ্তাইয়ের রাসেল নিহত

    নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম–কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার কাটাখালী তক্তারপুল এলাকায় বাসচাপায় মো. রাসেল (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের…

Leave a Reply