🟥চন্দ্রঘোনায় ফ্রি চর্মসেবা ক্যাম্প, চিকিৎসা পেলেন দুই শতাধিক রোগী

নিজস্ব প্রতিবেদক:


দুর্গম পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চর্মস্বাস্থ্যসেবা পৌঁছে দিতে রাঙামাটির চন্দ্রঘোনায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিনামূল্যের চর্মরোগ চিকিৎসা ক্যাম্প। এতে দুই শতাধিক চর্মরোগীকে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের অধীন পরিচালিত চন্দ্রঘোনা কুষ্ঠ হাসপাতালে এ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

“Skin Health Care for Underprivileged People of Remote Hilly Areas of Bangladesh” প্রকল্পের আওতায় বাংলাদেশ একাডেমি অব ডার্মাটোলজির উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে দুর্গম পাহাড়ি এলাকা ও আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে আসা রোগীরা চিকিৎসাসেবা গ্রহণ করেন।

চিকিৎসা ক্যাম্পে বাংলাদেশ একাডেমি অব ডার্মাটোলজির বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সাইফুল ইসলাম ভুইঞার নেতৃত্বে সেবা প্রদান করেন ডা. সাজিয়া আফরিন, ডা. তৌহিদা নুর, ডা. ইয়াসমিন আরা জামান ও ডা. মহুয়া মজুমদার।

এসময় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ক্লিনিক্যাল চিফ ডা. বিলিয়ন এ সাংমার নেতৃত্বে হাসপাতালের নার্স ও স্টাফরা সার্বিক সহযোগিতা করেন।

আয়োজকরা জানান, পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে চর্মরোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, কর্মসূচিটি International League of Dermatological Societies-এর Dermlink Grant 2026-এর অর্থায়নে পরিচালিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • 🟥 কাপ্তাইয়ে সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে তথ্য অফিসের প্রেস ব্রিফিং

    নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়িত কার্যক্রম গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরতে রাঙামাটির কাপ্তাইয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুর ১২টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ…

  • রাজস্থলীতে বিষু উৎসব ও ঘিলা খেলা গোল্ড কাপ টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক : আসন্ন বিষু উৎসব ও তঞ্চঙ্গ্যা জাতীয় ঐতিহ্যবাহী ঘিলা খেলা গোল্ড কাপ টুর্নামেন্ট–২০২৬ উদযাপনকে সামনে রেখে রাজস্থলীতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ ) রাঙামাটির রাজস্থলী উপজেলার হেডম্যান পাড়া ইয়ং স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ…

  • কাপ্তাই বাঁধে খুলল ১৬ জলকপাট, কর্ণফুলীতে নামছে ৯ হাজার কিউসেক পানি

    হ্রদের পানি ১০৫.৯৮ ফুট, ভাটির নিম্নাঞ্চলে সতর্কতা নিজস্ব প্রতিবেদক: কাপ্তাই হ্রদের পানি দ্রুত বাড়তে থাকায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। শনিবার রাত ৮টার দিকে প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খুলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী…

  • 🟥 কাপ্তাইয়ে জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল

    নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে কাপ্তাই উপজেলায় এক বর্ণাঢ্য আনন্দ ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) বিকেল সাড়ে চারটায় কাপ্তাই উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের…

  • গুরুবন্দনায় তবলা গুরু সুদেব কুমার দাশকে শ্রদ্ধা

    নিজস্ব প্রতিবেদক তবলা গুরু ও চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সিনিয়র তবলা প্রশিক্ষক সুদেব কুমার দাশের প্রতি শ্রদ্ধা জানাতে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গুরুবন্দনা’। আগামী ৩০ সেপ্টেম্বর বুধবার বিকেল ৫টা ২০ মিনিটে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা…

  • কাপ্তাইয়ে কর্ণফুলীর মৎস্যসম্পদ রক্ষায় ২৫ মৎস্যজীবীকে প্রশিক্ষণ

    নিজস্ব প্রতিবেদক কর্ণফুলী নদীর মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে রাঙামাটির কাপ্তাইয়ে ২৫ মৎস্যজীবীকে তিন দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে পোনা পরিবহন, নার্সারি ব্যবস্থাপনা, মৎস্য চাষ ও মৎস্য সংরক্ষণ আইন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রোববার (১১ অক্টোবর) সকাল ১০টায়…

Leave a Reply