কাপ্তাইয়ে পাঁচ ইউনিটে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

নিজস্ব প্রতিবেদক

টানা কয়েক দিনের ভারী বর্ষণে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়ায় রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বেড়ে ২২২ মেগাওয়াটে পৌঁছেছে। বর্তমানে কেন্দ্রটির পাঁচটি ইউনিটই চালু রয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ১ ও ২ নং ইউনিট থেকে ৪৬ মেগাওয়াট করে, ৩ নং ইউনিট থেকে ৫০ মেগাওয়াট এবং ৪ ও ৫ নং ইউনিট থেকে ৪০ মেগাওয়াট করে মোট ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্র জানায়, এ সময় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০২.২৫ ফুট (মিন সি লেভেল), যা রুলকার্ভ অনুযায়ী নির্ধারিত ৮৫.০৮ ফুটের চেয়ে অনেক বেশি। পানির উচ্চতা বাড়ায় গত সপ্তাহ থেকে কেন্দ্রটির পাঁচটি ইউনিটই একযোগে চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • রাজস্থলীতে বিষু উৎসব ও ঘিলা খেলা গোল্ড কাপ টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক : আসন্ন বিষু উৎসব ও তঞ্চঙ্গ্যা জাতীয় ঐতিহ্যবাহী ঘিলা খেলা গোল্ড কাপ টুর্নামেন্ট–২০২৬ উদযাপনকে সামনে রেখে রাজস্থলীতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ ) রাঙামাটির রাজস্থলী উপজেলার হেডম্যান পাড়া ইয়ং স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ…

  • কাপ্তাইয়ে বিজ্ঞান মেলা: উদ্ভাবনী প্রদর্শনীতে শিক্ষার্থীদের দাপট, পুরস্কার বিতরণ সম্পন্ন

    নিজস্ব প্রতিবেদক: “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাই উপজেলায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা-২০২৬, ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার…

  • কাপ্তাইয়ে উন্নয়ন প্রকল্পে ইউএনডিপির নজর

    নিজস্ব প্রতিবেদক পার্বত্য অঞ্চলে স্থানীয় জনগণের অংশগ্রহণে বাস্তবায়নাধীন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও কার্যকারিতা পর্যালোচনায় রাঙামাটির কাপ্তাই উপজেলা সফর করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক প্রতিনিধি দল। সফরকালে তারা পানি সরবরাহ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ…

  • কাপ্তাইয়ে আহত ‘বেঙ্গল স্লো লরিস’ উদ্ধার, বন বিভাগের হেফাজতে হস্তান্তর

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম কলাবাগান এলাকায় আহত অবস্থায় বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর (বেঙ্গল স্লো লরিস) উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে স্থানীয় যুবক ও উদ্ধারকর্মী ইমরান হোসেন ইমন প্রাণীটিকে উদ্ধার করেন।…

  • কাপ্তাইয়ের প্রতিবন্ধী মো: ফারুকের পাশে সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন 

    ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি): রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর কাটা পাহাড় এলাকার প্রতিবন্ধী ভিক্ষুক মো: ফারুক কে ব্যক্তিগত পক্ষ হতে একটি  হুইল চেয়ার প্রদান করেছেন কাপ্তাই উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন।  সোমবার (২৩ ফেব্রুয়ারি)…

  • কাপ্তাইয়ে নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী

    নিজস্ব প্রতিবেদক: শিশু, কিশোর-কিশোরী ও নারীর সামগ্রিক উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাপ্তাই উপজেলায় অনুষ্ঠিত হয়েছে উঠান বৈঠক ও সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কাপ্তাই উপজেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলার কাপ্তাই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে “শিশু, কিশোর-কিশোরী ও নারী…

Leave a Reply