কাপ্তাইয়ে পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরে ঘরে সেনাবাহিনীর ত্রাণ

নিজস্ব প্রতিবেদক

টানা ভারী বর্ষণ, পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত কাপ্তাই উপজেলার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দুর্গত পরিবারের কাছে গিয়ে ঘরে ঘরে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছে কাপ্তাই সেনাজোন (৩৮ বীর)।

মঙ্গলবার (১৪ জুলাই) রাঙামাটি সেনা রিজিয়নের নির্দেশনায় কাপ্তাই নতুন বাজারের ঢাকাইয়া কলোনিসহ পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

কাপ্তাই সেনাজোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ নাজমুল কাদির শুভ, পিএসসি নিজ হাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এ সময় সেনাজোনের কর্মকর্তারা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সেনাজোন সূত্র জানায়, সাম্প্রতিক দুর্যোগে কাপ্তাই উপজেলায় কয়েক হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ি ও ফসলের ক্ষয়ক্ষতির কারণে পাঁচ শতাধিক পরিবার ১৮টি আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। এসব পরিবারের দুর্ভোগ লাঘবে সেনাবাহিনীর পাশাপাশি প্রশাসন, বিজিবি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে।

লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ নাজমুল কাদির শুভ বলেন, রাঙামাটি সেনা রিজিয়নের নির্দেশনায় প্রাথমিকভাবে ১৮০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী এই সহায়তা কার্যক্রম চলমান থাকবে। দুর্যোগে মানুষের পাশে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বের অংশ বলেও তিনি উল্লেখ করেন।

কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ বলেন, দুর্গত মানুষের দোরগোড়ায় গিয়ে সেনাবাহিনীর ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্যোগ অত্যন্ত মানবিক। কাপ্তাইবাসীর পক্ষ থেকে তিনি সেনাজোনের প্রতি কৃতজ্ঞতা জানান।

ত্রাণ বিতরণে প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান, ইউপি সদস্য ইমান আলী এবং কাপ্তাই সেনাজোনের কর্মকর্তারা সহযোগিতা করেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটি ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির আওতায় কাপ্তাই উপজেলা পর্যায়ে কাবাডি প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে  এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কাবাডি খেলায় চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য অর্জন করেন চিৎমরম উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হন…

  • 🟥 লিচুবাগান-কাপ্তাই সড়কে সিএনজি ভাড়া নিয়ে সমাধানের প্রত্যাশা

    নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলার লিচুবাগান-কাপ্তাই সড়কে সিএনজি ভাড়া নিয়ে যাত্রী ও চালকদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ এখন প্রকাশ্যে এসেছে। নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ থাকলেও চালকেরা বলছেন, বাড়তি খরচের চাপে আগের ভাড়ায় গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে।…

  • ঈদুল ফিতর উপলক্ষে কাপ্তাই ইউনিয়নে অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ

    মোঃ জয়নাল আবেদীন,কাপ্তাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফ (চাল) বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।সোমবার (১৬ মার্চ) সকাল ১০.৩০ টায় কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা ওত্রাণ…

  • সবুজ ভবিষ্যতের বার্তা, কাপ্তাই জোনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

    নিজস্ব প্রতিবেদক পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাঙামাটির কাপ্তাইয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে কাপ্তাই জোন (৩৮ বীর)। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কাপ্তাই জোন সদর এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে জোনের উপ-অধিনায়ক…

  • ম্যালেরিয়া নির্মূলে কাপ্তাইয়ে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    মোঃ জয়নাল আবেদীন “ম্যালেরিয়া নির্মূলে দৃঢ় প্রতিজ্ঞ; আমরাই পারবো আমাদেরকেই করতে হবে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাপ্তাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে বিশ্ব ম্যালেরিয়া দিবস ২০২৬। শনিবার (২৫ এপ্রিল) সকালে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের…

  • কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন 

    কিউআর কোডভিত্তিক নেটিভ ভয়েসে শুনে ইংরেজি শেখার সুযোগ  ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর ইংরেজি বিভাগের প্রভাষক নুরুল আবছার কর্তৃক রচিত  বই  “ইংলিশ বুস্টার” এর মোড়ক উন্মোচন করা হয়েছে। ইংরেজিতে অর্নগল কথা বলার জন্য এই বইটি…

Leave a Reply