পানির অভাবে মানবিক বিপর্যয়। কাপ্তাইয়ের শিলছড়ি মাহাজন পাড়ায় ৬৯ পরিবারের চরম দুর্ভোগ, নেই নলকূপ-রাস্তা-কালভার্ট

মো. জয়নাল আবেদীন, কাপ্তাই: পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি মাহাজন পাড়ায় বিশুদ্ধ পানির তীব্র সংকট ভয়াবহ মানবিক সংকটে রূপ নিয়েছে। দীর্ঘদিন ধরে নিরাপদ পানির কোনো স্থায়ী উৎস না থাকায় পাড়ার ৬৯টি পরিবার মানবেতর জীবনযাপন করছে। পানীয় ও নিত্যপ্রয়োজনীয় কাজে ব্যবহারযোগ্য পানির অভাবে প্রতিদিনই চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নারী, শিশু ও বৃদ্ধদের।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাড়ায় নেই কোনো নলকূপ, টিউবওয়েল কিংবা ঝর্ণার পানি সংগ্রহের নির্ভরযোগ্য ব্যবস্থা। ফলে প্রতিদিন দূর-দূরান্তের পাহাড়ি পথ পাড়ি দিয়ে পানি আনতে বাধ্য হচ্ছেন নারীরা। শিশুদেরও অনেক সময় স্কুলে যাওয়ার পরিবর্তে পরিবারের সঙ্গে পানি সংগ্রহে যেতে হয়। এতে যেমন শিক্ষা ব্যাহত হচ্ছে, তেমনি শারীরিক ক্লান্তি ও ঝুঁকিও বাড়ছে।

পানির অভাবে অনেক সময় বাধ্য হয়ে অস্বাস্থ্যকর ও অপরিশোধিত পানি ব্যবহার করতে হচ্ছে। এতে ডায়রিয়া, জ্বরসহ বিভিন্ন পানিবাহিত রোগের আশঙ্কা বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্বাস্থ্যসেবার সীমিত সুযোগের কারণে সামান্য অসুস্থতাও বড় ঝুঁকিতে পরিণত হচ্ছে।

শুধু পানির সংকটই নয়, অবকাঠামোগত দিক থেকেও পাড়াটি চরমভাবে অবহেলিত। নেই চলাচলের উপযোগী কোনো পাকা রাস্তা বা মেঠোপথ। বর্ষা মৌসুমে কাদা ও পানিতে ডুবে যায় পথঘাট। একটি ছোট কালভার্টের অভাবে শিক্ষার্থী, গর্ভবতী নারী, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের যাতায়াত হয়ে পড়ে দুর্বিষহ। জরুরি মুহূর্তে রোগী পরিবহন প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়।

সম্প্রতি রাঙামাটি জেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ -সভাপতি জাফর আহমদ স্বপন, ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ ডালিম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পাড়াটি পরিদর্শন করেন। তারা সরেজমিনে বাসিন্দাদের দুর্ভোগের চিত্র দেখে সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন বলে জানা গেছে।

তবে পাড়াবাসীর দাবি, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি জানানো হলেও দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে তারা একপ্রকার মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন।

এলাকাবাসীর জোর দাবি—দ্রুত একটি টেকসই নলকূপ স্থাপন, নিরাপদ পানির স্থায়ী ব্যবস্থা, পাকা রাস্তা নির্মাণ এবং একটি কালভার্ট নির্মাণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

মানবিক দৃষ্টিকোণ থেকে শিলছড়ি মাহাজন পাড়ার অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন মহল। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সংকট আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মো. জয়নাল আবেদীন, কাপ্তাই
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে আইনশৃঙ্খলা সভা, পাহাড়ে পর্যটকদের জন্য বসছে সতর্কবার্তার সাইনবোর্ড

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় পাহাড়ে ওঠা পর্যটকদের নিরাপত্তায় সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি সীতার পাহাড়ে চার পর্যটক আটকা পড়ার ঘটনা সভায় আলোচনায় আসে। সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা পরিষদের কিন্নরী সভাকক্ষে ইউএনও মো. রায়হানুল ইসলামের…

  • মানবিক চিকিৎসক ডা. মাসুদ স্ট্রোকে আক্রান্ত

    নিজস্ব প্রতিবেদক: কাপ্তাইয়ের সকলের পরিচিত মুখ, মানবিক চিকিৎসক ও সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ আহমেদ চৌধুরী ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) হঠাৎ তিনি স্ট্রোকে আক্রান্ত হলে তার শরীরের ডান পাশ অবশ হয়ে…

  • চন্দ্রঘোনা থানা এবং কেপিএম পরিদর্শনে রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলায় প্রশাসনিক তৎপরতা জোরদার ও উন্নয়ন কার্যক্রম তদারকির অংশ হিসেবে চন্দ্রঘোনা থানা এবং কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) পরিদর্শন করেছেন রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী। রবিবার (৫ এপ্রিল) সকালে জেলা প্রশাসক প্রথমে চন্দ্রঘোনা থানা পরিদর্শনে…

  • সাংবাদিক সৈকতের মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

    নিজস্ব প্রতিবেদক ডিবিসি নিউজের রাঙামাটি জেলা প্রতিনিধি ও রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরীর মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন জেলার সাংবাদিকেরা। বৃহস্পতিবার (১৩ আগষ্ট) সাড়ে ১১টার দিকে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাংবাদিক নেতারা…

  • স্বাধীনতা দিবসে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির মনোমুগ্ধকর পরিবেশনা

    ঝুলন দত্ত, কাপ্তাই মহান স্বাধীনতা দিবসে কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা  শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৪ টা হতে সন্ধ্যা অবধি কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে   মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে  বাচিক শিল্পী নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় …

  • রাজস্থলীতে ১৮ হাজার ৬০০ চারা বিতরণ

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির রাজস্থলীতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিনামূল্যে ১৮ হাজার ৬০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজস্থলী রেঞ্জ বন বিভাগের কার্যালয় প্রাঙ্গণে রাজস্থলী, হ্নারা ও ধনুছড়ি রেঞ্জের যৌথ উদ্যোগে এ…

Leave a Reply