কাপ্তাইয়ে উন্নয়ন প্রকল্পে ইউএনডিপির নজর

নিজস্ব প্রতিবেদক

পার্বত্য অঞ্চলে স্থানীয় জনগণের অংশগ্রহণে বাস্তবায়নাধীন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও কার্যকারিতা পর্যালোচনায় রাঙামাটির কাপ্তাই উপজেলা সফর করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক প্রতিনিধি দল। সফরকালে তারা পানি সরবরাহ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ সরেজমিনে পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের অভিজ্ঞতা শোনেন।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের দেবতাছড়ি ও কাপ্তাই ইউনিয়নের ব্যাঙছড়ি মারমা পাড়ায় এ পরিদর্শন অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ইআরআরডি-সিএইচটি এবং ইউএনডিপির যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন ‘পার্বত্য চট্টগ্রামে বায়োডাইভারসিটি ইকোসিস্টেম রিস্টোরেশন ফর কমিউনিটি রেজিলিয়েন্স’ প্রকল্পের আওতায় এ কর্মসূচি পরিচালিত হয়।

ইউএনডিপির ইন্টারন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজার ও প্রকল্প ব্যবস্থাপক য়ুগেশ প্রধানাংয়ের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল প্রথমে দেবতাছড়ি এলাকার স্থানীয় পানি সরবরাহ প্রকল্প পরিদর্শন করেন। এ সময় প্রকল্পের বাস্তব অগ্রগতি, রক্ষণাবেক্ষণ এবং স্থানীয় মানুষের উপকারভোগিতা সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন তারা।

পরে প্রতিনিধি দল ব্যাঙছড়ি মারমা পাড়ায় স্থানীয় সম্প্রদায়, প্রকৃতি দল ও বন্যপ্রাণী উদ্ধার দলের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেয়। সভায় স্থানীয় বাসিন্দারা জানান, প্রকল্পের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তাদের সক্ষমতা আগের তুলনায় বেড়েছে। একই সঙ্গে জীবিকা ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনাতেও ইতিবাচক পরিবর্তনের কথা তুলে ধরেন তারা।

পরিদর্শনকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ডিএস, রাঙামাটি জেলা পরিষদের ইআরআরডি-সিএইচটি ইউএনডিপির সিনিয়র ফিল্ড কর্মকর্তা আব্দুল হাকিম, স্থানীয় ইউএনডিপি প্রতিনিধি থুইসাই মারমাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাঙছড়ি মারমা পাড়া, ব্যাঙছড়ি মুসলিম পাড়া ও চিৎমরম এলাকার প্রায় ৩০ থেকে ৩৫ জন বাসিন্দা কর্মসূচিতে অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে ৬১০ কৃষকের হাতে কৃষি উপকরণ, শুরু জাতীয় ফল মেলা

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে ২০২৫–২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ৬১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বৃক্ষের চারা, জৈব সার, বাঁশের খুঁটি, লেবুর চারা, গ্রীষ্মকালীন সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপজেলা পর্যায়ে জাতীয় ফল…

  • কাপ্তাইয়ে নিরাপদ খাদ্য অভিযানে ক্ষতিকর খাদ্যপণ্য প্রত্যাহার

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভযুক্ত খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারে অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। অভিযানে সতর্কীকরণ তালিকাভুক্ত কয়েকটি খাদ্যপণ্য জব্দ করে ধ্বংস করা হয় এবং বিক্রেতাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। ‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায়…

  • কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদল নেতা আলী আকবর সুমনের জন্মদিন উদযাপন

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের জন্মদিন উপলক্ষে কাপ্তাই উপজেলায় কেক কেটে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) রাত ৯টায় আয়োজিত এ অনুষ্ঠানে ছাত্রদল নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

  • সীতাঘাটে মহাবারুণী স্নান ১৭ মার্চ, ২০৩২ সালে প্রথমবারের মতো মাসব্যাপী ঋষি কুম্ভমেলা

    মানিক দাশ, কাপ্তাই। রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী শ্রী শ্রী মাতা সীতা দেবী মন্দির প্রাঙ্গণে আগামী ১৭ মার্চ, মঙ্গলবার মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে অনুষ্ঠিত হবে পবিত্র মহাবারুণী স্নান। এ উপলক্ষে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে…

  • বদলি ও মামলা প্রত্যাহারের দাবিতে কাপ্তাইয়ে বিদ্যুৎ শ্রমিকদের মানববন্ধন

    নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. হাফিজুর রহমানসহ চার নেতার বদলি ও মামলা প্রত্যাহারের দাবিতে রাঙামাটির কাপ্তাইয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিদ্যুৎ শ্রমিক-কর্মচারীরা। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের শাখা…

  • কর্ণফুলীতে দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণ: ব্যয় ১৬৫৮৭১.৮৬ লক্ষ টাকা

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলা এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার মাঝে বয়ে যাওয়া লুসাই কণ্যা কর্ণফুলী নদীর উপর চন্দ্রঘোনা- রাইখালী ফেরিঘাটে ক্যাবল স্টেইট সেতু নির্মানের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর । আর এই প্রকল্পের জন্য ব্যয় ধরা…

Leave a Reply