ডেঙ্গু প্রতিরোধে কাপ্তাই উপজেলা পরিষদে পরিচ্ছন্নতা অভিযান

নিজন্ব প্রতিবেদক

ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার রোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়ামের ছাদ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচি নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের অংশ। অভিযানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি ছাদে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতি শনিবার উপজেলা পরিষদ চত্বর, সরকারি বিভিন্ন দপ্তরের কার্যালয়, আশপাশের এলাকা এবং কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ বাসা, আঙিনা ও ছাদ পরিষ্কার রাখার নির্দেশনা রয়েছে। ডেঙ্গু প্রতিরোধে এ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান এবং সাধারণ জনগণকে নিজ নিজ কর্মস্থল ও বাসাবাড়ি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে। সচেতনতা ও সম্মিলিত উদ্যোগই একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত এবং ডেঙ্গুমুক্ত কাপ্তাই গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • 🟥 আন্তর্জাতিক নার্স দিবসে চন্দ্রঘোনায় বর্ণাঢ্য র‍্যালি

    নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের নার্সিং বিভাগ ও নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে হাসপাতাল চত্বরে এ আয়োজন করা হয়। “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ—জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন”…

  • ভয়েস হান্টের ফাইনালে ৪১ কণ্ঠে সুরের বহুরূপী আয়োজন

    রবীন্দ্র–নজরুল থেকে লোকগীতি, আধুনিক ও আঞ্চলিক গান; ছিল হিন্দি–ইংরেজির পরিবেশনাও নিজস্ব প্রতিবেদক এক মঞ্চে রবীন্দ্রসংগীতের মাধুর্য, নজরুলসংগীতের গায়কির বৈচিত্র্য, আধুনিক ও লোকগীতির আবেদন। সঙ্গে আঞ্চলিক গান, হিন্দি ও ইংরেজি গানের পরিবেশনাও। নানা ঘরানা ও ভাষার গানে গতকাল সোমবার দিনভর মুখর…

  • কাপ্তাইয়ে সড়ক ও ব্রিজ ধসে চরম জনদুর্ভোগ

    ব্যাঙছড়ি নতুন পাড়ার দেড় হাজার মানুষের চলাচলে দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ব্যাঙছড়ি নতুন পাড়ার একমাত্র চলাচলের সড়ক ও ব্রিজ ধসে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। প্রায় দুই মাস আগে…

  • কাপ্তাইয়ে মৎস্য অধিদপ্তরের অভিযান: অবৈধ জাল জব্দ, জনসম্মুখে ধ্বংস

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ মাছ শিকার বন্ধে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, যা এলাকায় সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে…

  • 🟥 কাপ্তাইবাসীর হৃদয়ে জায়গা করে বিদায় নিলেন ইউএনও রুহুল আমিন

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিনের বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সততা, নিষ্ঠা ও মানবিক আচরণের মাধ্যমে তিনি কাপ্তাইবাসীর মন জয় করে নিয়েছেন। দায়িত্ব পালনকালে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন তিনি। একজন…

  • কাপ্তাই উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    কবির হোসেন, কাপ্তাইঃ রাঙামাটি কাপ্তাই উপজেলা আদর্শ  শিক্ষক ফেডারেশনের  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার বিকাল ৫টায় রিভার ভেলি পার্কে শিক্ষক মো.শফিকুল আলমের সঞ্চালনায় এবং আদর্শ  শিক্ষক ফেডারেশন সভাপতি মো.হানিফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি…

Leave a Reply