নতুন দায়িত্বে উথোয়াইমং, ফুলেল শুভেচ্ছায় বরণ

নিজস্ব প্রতিবেদক

নতুন দায়িত্ব, নতুন প্রত্যাশা। ফুলেল শুভেচ্ছায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত অন্তর্বর্তীকালীন পরিষদের সদস্য বাবু উথোয়াইমং মারমাকে বরণ করে নিয়েছেন রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডভোকেট মেসুই হ্লা মারমা মিথিলা।

শুক্রবার (২১ আগস্ট) সৌজন্য সাক্ষাৎকালে অ্যাডভোকেট মেসুই হ্লা মারমা মিথিলা নবনিযুক্ত জেলা পরিষদ সদস্য উথোয়াইমং মারমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্বে তাঁর সফলতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি নুম্যাইচিং মারমা ও সিনিয়র সহ-সভাপতি মিনুচিং মারমা।

সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত অন্তর্বর্তীকালীন পরিষদের কার্যক্রম, পার্বত্য জেলার মানুষের প্রত্যাশা, স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত পরিষদের সদস্যরা দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে পার্বত্য জেলার সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখবেন। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, নারীর ক্ষমতায়ন এবং পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে তাঁরা প্রত্যাশা করেন।

নতুন দায়িত্বের জন্য ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে উথোয়াইমং মারমা সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন এবং রাঙামাটি পার্বত্য জেলার মানুষের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • রাঙামাটি হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অ্যাডভোকেসি সভা

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটি জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সচেতন নাগরিক কমিটি (সনাক) ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে বৃহস্পতিবার (২ জুলাই) এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য করা, হাসপাতালের…

  • কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত

    নিজস্ব প্রতিবেদক ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যে রাঙামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত, র‍্যালি, আলোচনা সভা ও সফল মৎস্য উদ্যোক্তাদের সম্মাননা দেওয়া হয়। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা সদর পুকুরে…

  • 🟥 চন্দ্রঘোনায় ১৮ লিটার চোলাই মদসহ দুই নারী আটক

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানার পুলিশের অভিযানে ১৮ লিটার চোলাই মদসহ দুই নারীকে আটক করা হয়েছে। শনিবার (০৯ মে) দুপুরে উপজেলার রাইখালী ইউনিয়নের কাজীপাড়া সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন চট্টগ্রাম মহানগরের…

  • 🟥 কাপ্তাইয়ে পাচারকালে বিরল ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় পাচারচেষ্টাকালে বিরল বক প্রজাতির ‘মালায়ন নাইট হিরোন’ (Malayan night heron) উদ্ধার করেছে বনবিভাগ। অভিযানের সময় পাচারকারীরা কৌশলে পালিয়ে গেলেও পাখিটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিস সূত্রে জানা…

  • কাপ্তাইয়ের কেপিএম কলাবাগানে আগুনে পুড়ল দুই বসতঘর

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ কর্ণফুলী পেপার মিল (কেপিএম) এর অভ্যন্তরে কলাবাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৮ মার্চ) রাত ৮টার কিছু সময় পর এ ঘটনা ঘটে। ১নং চন্দ্রঘোনা…

  • কাপ্তাইয়ে উন্নয়ন প্রকল্পে ইউএনডিপির নজর

    নিজস্ব প্রতিবেদক পার্বত্য অঞ্চলে স্থানীয় জনগণের অংশগ্রহণে বাস্তবায়নাধীন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও কার্যকারিতা পর্যালোচনায় রাঙামাটির কাপ্তাই উপজেলা সফর করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক প্রতিনিধি দল। সফরকালে তারা পানি সরবরাহ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ…

Leave a Reply