কাপ্তাইয়ের উথোয়াইমং মারমা রাঙামাটি জেলা পরিষদের সদস্য

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন কাপ্তাইয়ের চিৎমরম ইউনিয়নের উথোয়াইমং মারমা। বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে উথোয়াইমং মারমাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

উথোয়াইমং মারমা কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন।

জেলা পরিষদের সদস্য হিসেবে তাঁর অন্তর্ভুক্তির খবর ছড়িয়ে পড়ার পর কাপ্তাইয়ের স্থানীয় বিএনপির নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা আশা করছেন, জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে উথোয়াইমং মারমা কাপ্তাইসহ পার্বত্য এলাকার মানুষের উন্নয়ন, জনকল্যাণ ও স্থানীয় সমস্যার সমাধানে ভূমিকা রাখবেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদল নেতা আলী আকবর সুমনের জন্মদিন উদযাপন

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের জন্মদিন উপলক্ষে কাপ্তাই উপজেলায় কেক কেটে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) রাত ৯টায় আয়োজিত এ অনুষ্ঠানে ছাত্রদল নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

  • লংগদু থানা ও দুই পুলিশ ফাঁড়ি পরিদর্শন করলেন রাঙামাটির পুলিশ সুপার

    আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্বারোপ নিজস্ব প্রতিবেদক রাঙামাটির লংগদু থানা এবং থানাধীন গুলশাখালী ও পাবলাখালী পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেছেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি এসব থানা ও পুলিশ ফাঁড়ি…

  • সারা দেশে খাল খনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কাপ্তাইয়ে সড়ক প্রচার

    নিজস্ব প্রতিবেদক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ ২০২৬, সোমবার দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় খাল খননের মাধ্যমে দেশের ৫৪টি জেলায় একযোগে নদী, নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। এ কর্মসূচি সম্পর্কে…

  • কাপ্তাইয়ে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা

    মো. জয়নাল আবেদীন, কাপ্তাই  রাঙামাটির কাপ্তাইয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ…

  • কাপ্তাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ৫৪ সদস্য মোতায়েন

    নিজস্ব প্রতিবেদক  রাঙামাটির কাপ্তাই উপজেলায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন এবং পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হচ্ছে। উপজেলার নয়টি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন ৩৬ জন প্রশিক্ষণপ্রাপ্ত পুরুষ ও ১৮ জন নারী…

  • রাঙামাটিতে ইউনিয়ন পরিষদ কর্মকর্তাদের হিসাব ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ

    নিজস্ব প্রতিবেদক জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট (এনআইএলজি) এর আয়োজনে এবং জেলা প্রশাসন, রাঙামাটি পার্বত্য জেলার ব্যবস্থাপনায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের জন্য তিন দিনব্যাপী ‘হিসাব ও আর্থিক ব্যবস্থাপনা’ বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ থেকে ১৬…

Leave a Reply