সারের চালান, কাগজপত্র নেই—কাপ্তাইয়ে বিজিবির হাতে ট্রাক

৩৬ বস্তায় ১ হাজার ৮০০ কেজি ইউরিয়া, কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে

নিজম্ব প্রতিবেদক

কাগজপত্র নেই, তবু চলছিল ইউরিয়া সারের চালান। শেষ পর্যন্ত বিজিবির তল্লাশিতে ধরা পড়ল ৩৬ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক। রাঙামাটির কাপ্তাইয়ে ঢংছড়ি বিজিবি চেকপোস্টে শনিবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে যানবাহন তল্লাশির সময় ট্রাকটি আটক করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, ট্রাকে থাকা ৩৬ বস্তা ইউরিয়া সারের মোট পরিমাণ ১ হাজার ৮০০ কেজি। এসব সারের পক্ষে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। সারগুলো অবৈধভাবে মজুত কিংবা পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে ধারণা করছে বিজিবি।

আটক সার ও ট্রাকটি কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি জানিয়েছে, বাংলাদেশ থেকে ভারতে অবৈধ পণ্য পাচার এবং ভারত থেকে বাংলাদেশে মাদকসহ অন্যান্য চোরাচালানি পণ্য প্রবেশ প্রতিরোধে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

এরই অংশ হিসেবে দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র-গোলাবারুদ, মাদক ও সার পাচারের সম্ভাব্য রুটগুলো শনাক্ত করে টহল, নিবিড় পর্যবেক্ষণ ও কঠোর নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে উন্নয়ন প্রকল্পে ইউএনডিপির নজর

    নিজস্ব প্রতিবেদক পার্বত্য অঞ্চলে স্থানীয় জনগণের অংশগ্রহণে বাস্তবায়নাধীন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও কার্যকারিতা পর্যালোচনায় রাঙামাটির কাপ্তাই উপজেলা সফর করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক প্রতিনিধি দল। সফরকালে তারা পানি সরবরাহ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ…

  • কাপ্তাইয়ের পাগলীপাড়া পুলিশ ক্যাম্প পরিদর্শনে এসপি

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই উপজেলার পাগলীপাড়া পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। শনিবার (৩ অক্টোবর) তিনি ক্যাম্পটি পরিদর্শন করেন। এ সময় পুলিশ সুপার ক্যাম্পের পুলিশ সদস্যদের থাকার ব্যারাক ঘুরে দেখেন এবং তাঁদের সঙ্গে কুশল…

  • 🟥 লিচুবাগান-কাপ্তাই সড়কে সিএনজি ভাড়া নিয়ে সমাধানের প্রত্যাশা

    নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলার লিচুবাগান-কাপ্তাই সড়কে সিএনজি ভাড়া নিয়ে যাত্রী ও চালকদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ এখন প্রকাশ্যে এসেছে। নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ থাকলেও চালকেরা বলছেন, বাড়তি খরচের চাপে আগের ভাড়ায় গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে।…

  • মিতিঙ্গাছড়িতে কাল ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন

    উন্নয়ন ও কর্মসংস্থানের আশায় স্থানীয়রা নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি গ্রামকে আগামীকাল রোববার ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের তিনটি গ্রামের সঙ্গে মিতিঙ্গাছড়িরও উদ্বোধন করবেন। কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের ১…

  • পাহাড়ধসের ঝুঁকিতে কাপ্তাইয়ের দারুস সালাম নূরানী মাদ্রাসা

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে ইসলামি শিক্ষার নতুন সম্ভাবনা জাগানো দারুস সালাম নূরানী মাদ্রাসা এখন পাহাড়ধসের ঝুঁকিতে। উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের বন বিভাগের বিট অফিস এলাকায় অবস্থিত মাদ্রাসাটিতে প্রায় ৫০ শিক্ষার্থীকে কয়েক শিফটে পাঠদান করছেন চার শিক্ষক। স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক…

  • গুরুবন্দনায় তবলা গুরু সুদেব কুমার দাশকে শ্রদ্ধা

    নিজস্ব প্রতিবেদক তবলা গুরু ও চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সিনিয়র তবলা প্রশিক্ষক সুদেব কুমার দাশের প্রতি শ্রদ্ধা জানাতে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গুরুবন্দনা’। আগামী ৩০ সেপ্টেম্বর বুধবার বিকেল ৫টা ২০ মিনিটে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা…

Leave a Reply