রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কড়া নজরদারির আহ্বান। পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে রাঙ্গামাটিতে ইফা’র শুভেচ্ছা র‍্যালি

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কড়া নজরদারির আহ্বান

আহমদ বিলাল খান : পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্বাভাবিক রাখতে কার্যকর নজরদারির দাবি জানিয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজম। তিনি বলেন, রমজান হলো আত্মসংযম, সহমর্মিতা ও নৈতিকতার শিক্ষা গ্রহণের সময়। এ সময় সাধারণ মানুষের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি হওয়া উচিত নয়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ–এর রাঙ্গামাটি পার্বত্য জেলা কার্যালয়ের উদ্যোগে এক শুভেচ্ছা র‍্যালি অনুষ্ঠিত হয়। শহরের লেকার্স গেট এলাকা থেকে যাত্রা শুরু করে র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিউ মার্কেট এলাকায় গিয়ে সমাপ্ত হয়। এতে আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালি-পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাবীব আজম বলেন, রমজান আমাদের ত্যাগ ও মানবিকতার চর্চা শেখায়। কিন্তু প্রতি বছর এ সময়ে কিছু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে কিংবা গোপন সমঝোতার মাধ্যমে পণ্যের মূল্য বাড়িয়ে দেন। এতে স্বল্পআয়ের মানুষ বিপাকে পড়েন। এ ধরনের অনিয়ম বন্ধে প্রশাসনের সক্রিয় ভূমিকা জরুরি।

তিনি জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করতে নিয়মিত পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ভোক্তারা ন্যায্য দামে পণ্য কিনতে পারেন।

হাবীব আজম আরও উল্লেখ করেন, বিভিন্ন মুসলিম দেশে এ মাসে ব্যবসায়ীরা মূল্যছাড় দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ান। সেই অনুকরণীয় দৃষ্টান্ত থেকে শিক্ষা নিয়ে দেশীয় ব্যবসায়ীদেরও সামাজিক দায়বদ্ধতার পরিচয় দেওয়া উচিত। অতিরিক্ত লাভের প্রবণতা পরিহার করে ক্রেতাদের স্বস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী। উপস্থিত ছিলেন কালেক্টর জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আবুল হাসেম। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ শফিউল আলম আল কাদেরী।

শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহে রমজানের তাৎপর্য, সামাজিক সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

আহমেদ বিলাল খান, রাঙামাটি
+ posts

Similar Posts

  • 🟥 রাঙামাটি জেনারেল হাসপাতালে স্কিন বায়োপসি ও স্লিট স্মিয়ার কর্মশালা

    নিজস্ব প্রতিবেদক; রাঙামাটি জেনারেল হাসপাতালে স্লিট স্কিন স্মিয়ার এবং স্কিন বায়োপসি বিষয়ে একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. নূয়েন খীসা। এতে বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অংশগ্রহণে রোগ নির্ণয়ের আধুনিক পদ্ধতি…

  • ঈদেও থেমে নেই চিকিৎসা সেবা, রাঙ্গামাটি হাসপাতালে সিভিল সার্জনের তদারকি

    আহমদ বিলাল খান: রাঙামাটি পবিত্র ঈদুল ফিতরের ছুটি চলাকালীন সময়েও রাঙামাটি জেনারেল হাসপাতালে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে জোরালো কার্যক্রম অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী হাসপাতালের সকল গুরুত্বপূর্ণ ও জরুরি চিকিৎসা সেবা চালু রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, জরুরি…

  • বান্দরবানে জ্বালানি সরবরাহে কড়াকড়ি নজরদারি, কৃত্রিম সংকট রোধে পুলিশের অভিযান

    নিজস্ব প্রতিবেদক, বান্দরবান বান্দরবান পার্বত্য জেলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং কৃত্রিম সংকট প্রতিরোধে মাঠপর্যায়ে তদারকি জোরদার করেছে জেলা পুলিশ। এ লক্ষ্যে রোববার (২৯ মার্চ) বান্দরবান শহরের উজমা ফিলিং স্টেশনে সরেজমিনে পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মোঃ আবদুর…

  • নিরাপদ ঈদ উদযাপনে রাঙ্গামাটি জেলা পুলিশের বিশেষ সতর্কতা

    আহমেদ বিলাল খান, রাংগামাটি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাঙ্গামাটিতে জনসাধারণের নিরাপদ ও শান্তিপূর্ণ উৎসব নিশ্চিত করতে জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নেতৃত্বে রাঙ্গামাটি জেলা পুলিশ বিশেষ সতর্কতা নির্দেশনা জারি করেছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের কেনাকাটার…

  • কাউখালী থানার অভিযানে চট্টগ্রাম থেকে পলাতক আসামী গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটির কাউখালী থানার পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে চট্টগ্রাম মহানগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ…

  • রাঙামাটিতে মাদকবিরোধী অভিযানে কৃতিত্ব: ওসিদের বিশেষ পুরস্কার দিলেন পুলিশ সুপার

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি পার্বত্য জেলায় আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিভিন্ন থানার অফিসার ইনচার্জদের (ওসি) বিশেষ পুরস্কার প্রদান করেছেন জেলা পুলিশ সুপার। রবিবার (২৯ মার্চ) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার মুহম্মদ…

Leave a Reply