কাপ্তাইয়ে ২৩ যুবক-যুবতীর এসি-ফ্রিজ মেরামত প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রামের স্থানীয় যুবকদের কারিগরি দক্ষতা বাড়িয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে এসি ও ফ্রিজ মেরামত প্রশিক্ষণ শুরু হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) কাপ্তাই ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে শান্তি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ‘এসি ও ফ্রিজ মেরামত প্রশিক্ষণ-২০২৬’ শুরু হয়। দুই সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ চলবে ১ অক্টোবর পর্যন্ত। এতে স্থানীয় ২৩ জন যুবক-যুবতী অংশ নিচ্ছেন।

প্রশিক্ষণে এসি ও ফ্রিজের বিভিন্ন যন্ত্রাংশের পরিচিতি, বৈদ্যুতিক সংযোগ, কম্প্রেসর, কনডেনসার, ইভাপোরেটর, থার্মোস্ট্যাট ও রেফ্রিজারেন্ট ব্যবস্থাপনা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা দেওয়া হবে। পাশাপাশি গ্যাস চার্জিং, গ্যাস লিকেজ শনাক্তকরণ, সার্ভিসিং, ত্রুটি নির্ণয় ও মেরামতের বিষয়েও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

১১ আর ই ব্যাটালিয়ন সূত্র জানায়, প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় বেকার যুবকদের কারিগরি জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বাড়বে। প্রশিক্ষণ শেষে তারা নিজ উদ্যোগে এসি ও ফ্রিজ মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ করে আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন।

ব্যাটালিয়নের পক্ষ থেকে বলা হয়, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও আর্থিক স্বাবলম্বিতা অর্জনের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাই-কাউখালীতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

    দুর্গোৎসব ঘিরে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা নিজস্ব প্রতিবেদক শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাঙামাটির কাউখালী ও কাপ্তাই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। শনিবার (১৭ অক্টোবর) তিনি কাউখালীর ঘাগড়ায় শ্রী শ্রী গীতা মন্দির…

  • কাপ্তাই হ্রদে জেলেদের জীবনসংগ্রাম: মাছ কমছে, বাড়ছে ব্যয়; তবু সম্ভাবনার খোঁজে প্রান্তিক জনপদ।

    আবদুল হাই খোকন, রাঙামাটি।  পাহাড়ে ঘেরা বিশাল জলরাশির নাম কাপ্তাই হ্রদ। এই হ্রদই হাজারো জেলে পরিবারের ভরসা। ভোরের আলো ফুটতেই নৌকা নিয়ে জলে নামেন তাঁরা; দিনশেষে যা মেলে, তাই দিয়ে চলে সংসার। তবে সাম্প্রতিক বছরগুলোতে মাছের উৎপাদন কমে যাওয়ায় জীবনযুদ্ধে…

  • কাপ্তাইয়ে বিশেষ প্রকল্পের ত্রাণ: ২০০ পরিবারের মাঝে ২ টন চাল বিতরণ

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় বিশেষ প্রকল্প কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রাণ হিসেবে চাল বিতরণ করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় এ কর্মসূচির আয়োজন করা হয়। জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৫–২০২৬ অর্থবছরে ঈদ-উল…

  • প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানের সঙ্গে শ্রমিক দল নেতাদের সৌজন্য সাক্ষাৎ

    মানিক দাশ, কাপ্তাই  বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ এবং রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কবিরুল ইসলাম (কবির) মঙ্গলবার (৮ মার্চ) প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে দেশের চলমান…

  • প্রণোদনার বীজ-সার পেলেন কাপ্তাইয়ের ৪০০ কৃষক

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি…

  • নতুন দায়িত্বে উথোয়াইমং, ফুলেল শুভেচ্ছায় বরণ

    নিজস্ব প্রতিবেদক নতুন দায়িত্ব, নতুন প্রত্যাশা। ফুলেল শুভেচ্ছায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত অন্তর্বর্তীকালীন পরিষদের সদস্য বাবু উথোয়াইমং মারমাকে বরণ করে নিয়েছেন রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডভোকেট মেসুই হ্লা মারমা মিথিলা। শুক্রবার (২১ আগস্ট) সৌজন্য সাক্ষাৎকালে অ্যাডভোকেট মেসুই…

Leave a Reply