প্রণোদনার বীজ-সার পেলেন কাপ্তাইয়ের ৪০০ কৃষক

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাইয়ে খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।

কৃষি বিভাগ জানায়, প্রণোদনার আওতায় প্রত্যেক কৃষককে ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ সহায়তা দিচ্ছে। জমির প্রয়োজন অনুযায়ী সারের সুষম ব্যবহার নিশ্চিত করলে উৎপাদন আরও বাড়বে। তিনি কৃষকদের প্রণোদনার উপকরণ যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব, কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তাসহ উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • 🟥 করলিয়া প্রকল্পে বদলাচ্ছে পাহাড়ি জনপদ

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা দক্ষিণ দেবতাছড়ি এলাকায় করলিয়া প্রকল্পের আওতায় বিশুদ্ধ পানির সুবিধা, হাঁস-মুরগি পালন এবং ঘরের আঙিনায় সবজি চাষের মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠছেন পাহাড়ি জনগোষ্ঠীর অন্তত ৮০টি পরিবার। দীর্ঘদিনের পানিসংকট দূর হওয়ার পাশাপাশি জীবিকায়ও এসেছে ইতিবাচক পরিবর্তন।…

  • 🟥 কাপ্তাই জাতীয় উদ্যানে মহাবিপন্ন লজ্জাবতী বানর অবমুক্ত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী রেঞ্জের জাতীয় উদ্যানে একটি মহাবিপন্ন লজ্জাবতী বানর অবমুক্ত করেছে বন বিভাগ। বুধবার (৬ মে) রাত সাড়ে ৮টার দিকে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্ণফুলী রেঞ্জের বন কর্মীরা বানরটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করেন। এসময় কর্ণফুলী…

  • কাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন চিৎমরম

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে উপজেলা পর্যায়ের দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চিৎমরম উচ্চ বিদ্যালয়। রানারআপ হয়েছে নারানগিরি উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় উপজেলার আটটি বিদ্যালয় অংশ নেয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত…

  • স্বাধীনতা দিবসে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির মনোমুগ্ধকর পরিবেশনা

    ঝুলন দত্ত, কাপ্তাই মহান স্বাধীনতা দিবসে কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা  শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৪ টা হতে সন্ধ্যা অবধি কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে   মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে  বাচিক শিল্পী নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় …

  • কাপ্তাই জেটিঘাটে কচুরিপানার দখল, ৫ মিনিটের পথ পাড়ি দিতে ঘণ্টা

    নিজস্ব প্রতিবেদক কাপ্তাই লেক থেকে ভেসে আসা কচুরিপানার স্তূপে রাঙামাটির কাপ্তাই জেটিঘাটসংলগ্ন প্রায় এক কিলোমিটার নৌপথে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। এতে মাত্র পাঁচ মিনিটের পথ পাড়ি দিতে কখনো কখনো এক ঘণ্টা পর্যন্ত সময় লাগছে বলে জানিয়েছেন বোটচালক ও যাত্রীরা। সরেজমিনে…

  • কাপ্তাইয়ের বড়ইছড়িতে বাজার মনিটরিং, জ্বালানি তেল মজুদে কঠোর হুঁশিয়ারি

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট প্রতিরোধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং জোরদার করেছে উপজেলা প্রশাসন। রবিবার (৮ মার্চ) কাপ্তাই উপজেলার বড়ইছড়ি এলাকায় জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য…

Leave a Reply