কাপ্তাই-কাউখালীতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

দুর্গোৎসব ঘিরে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা

নিজস্ব প্রতিবেদক

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাঙামাটির কাউখালী ও কাপ্তাই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

শনিবার (১৭ অক্টোবর) তিনি কাউখালীর ঘাগড়ায় শ্রী শ্রী গীতা মন্দির এবং কাপ্তাইয়ের কেপিএম এলাকার শ্রী শ্রী হরি মন্দির ও বড়ইছড়ির শ্রী শ্রী জগন্নাথ মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার সংশ্লিষ্ট পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।

দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে পুলিশ সুপার সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

পুলিশ সুপারের এ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মো. জাহেদুল ইসলাম, পিপিএম-সেবা, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল এবং সংশ্লিষ্ট পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে আগামীর পথে একঝাঁক শিক্ষার্থী

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বুধবার (২৪ জুন) দুপুরে কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। আবেগ, স্মৃতিচারণ এবং ভবিষ্যৎ সাফল্যের প্রত্যাশায় মুখর এ অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানান অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান…

  • বৃষ্টির সুরে চন্দ্রঘোনায় বর্ষার বন্দনা

    নিজস্ব প্রতিবেদক মেঘে ঢাকা আকাশ। চারপাশে বৃষ্টির আবেশ। সেই আবহে গান, নৃত্য ও আবৃত্তির ছন্দে চন্দ্রঘোনায় যেন জীবন্ত হয়ে উঠল বর্ষা। প্রকৃতির স্নিগ্ধ ঋতুকে বরণ করে নিতে কাপ্তাইয়ের সাংস্কৃতিক সংগঠন স্বরবৃত্তের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘বর্ষা বরণ’ অনুষ্ঠান। বুধবার (১২…

  • 🟥 কাপ্তাইয়ে পাচারকালে বিরল ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় পাচারচেষ্টাকালে বিরল বক প্রজাতির ‘মালায়ন নাইট হিরোন’ (Malayan night heron) উদ্ধার করেছে বনবিভাগ। অভিযানের সময় পাচারকারীরা কৌশলে পালিয়ে গেলেও পাখিটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিস সূত্রে জানা…

  • কাপ্তাই ফিলিং স্টেশন: নেই দীর্ঘ সারি, তেল বিতরণে সন্তোষ গ্রাহকদের

    ঝুলন দত্ত, কাপ্তাই নেই দীর্ঘ সারি, তেল বিতরণে সন্তোষ প্রকাশ করেছেন চালক এবং বোট মালিকরা। এই দৃশ্য রাঙামাটির কাপ্তাই উপজেলার নতুনবাজার কাপ্তাই ফিলিং স্টেশনের। বৃহস্পতিবার (২ এপ্রিল)  সকাল ১১ টা হতে ১২ টা পর্যন্ত এই প্রতিবেদক এই ফিলিং স্টেশনে গিয়ে এই…

  • কাপ্তাইয়ে নিরাপদ খাদ্য অভিযানে ক্ষতিকর খাদ্যপণ্য প্রত্যাহার

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভযুক্ত খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারে অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। অভিযানে সতর্কীকরণ তালিকাভুক্ত কয়েকটি খাদ্যপণ্য জব্দ করে ধ্বংস করা হয় এবং বিক্রেতাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। ‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায়…

  • ১০ আগস্ট উদ্বোধন হচ্ছে মিতিঙ্গাছড়ি এসডিজি ভিলেজ

    কাপ্তাইয়ে প্রস্তুতি ও সমন্বয় সভা নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি গ্রামকে আগামী ১০ আগস্ট আনুষ্ঠানিকভাবে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করা হবে। এ উপলক্ষে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন ও সমন্বয়বিষয়ক উপজেলা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার…

Leave a Reply