বিশ্ব শিক্ষক দিবসে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

‘শিক্ষকদের পাশে থাকা: পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রায়হানুল ইসলাম বলেন, শিক্ষকরাই একটি জাতির ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার অন্যতম প্রধান কারিগর। শিক্ষকদের যথাযথ মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ ও পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে শিক্ষার মান আরও উন্নত হবে। তিনি শিক্ষকদের দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন ও কাপ্তাই উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন।

আলোচনা সভায় বক্তব্য দেন কাপ্তাই উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আঁখি তালুকদার, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, কাপ্তাই সদর বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ, চন্দ্রঘোনা তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার জাফরুল আলম নিজামী, শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমির হোসাইন ও ডংনালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানা।

বক্তারা শিক্ষকদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষকদের কিছু দাবি বাস্তবায়নে সরকারের নেওয়া উদ্যোগের জন্য ধন্যবাদ জানান তারা।

এর আগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে ২৭ মসজিদে ঈদের জামাত

    মোঃ জয়নাল আবেদীন, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ এলাকাজুড়ে মোট ২৭টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মুসল্লি, যা…

  • কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় মন্দিরের পুরোহিত গুরুতর আহত

    মাথা ও পায়ে গুরুতর আঘাত, আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নিজস্ব প্রতিবেদক  রাঙামাটির কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় বড়ইছড়ি সদর জগন্নাথ মন্দিরের পুরোহিত রনধীর চক্রবর্তী গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মন্দির থেকে সড়কে নামার পর ঘাগড়া থেকে বড়ইছড়িগামী…

  • 🟥 কাপ্তাইয়ে অসহায় ১০ পরিবারকে যাকাত সহায়তা, বিতরণ হলো ৫০ হাজার টাকা

    নিজম্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে সরকারি যাকাত ফান্ডের অর্থ বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের যাকাত সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ১০ জন উপকারভোগীর হাতে মোট ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়। শনিবার (২৩…

  • চাপ কমাতে খুলল কাপ্তাই বাঁধের গেট

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই লেকের পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট আংশিক খুলে দেওয়া হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খোলার পর কর্ণফুলী নদীতে প্রতি সেকেন্ডে প্রায় ৯…

  • 🟥 কাপ্তাইয়ে ভূমি সেবা মেলার উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক: ” জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ ” এই প্রতিপাদ্য রাঙামাটি কাপ্তাই উপজেলায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা ভূমি অফিস কাপ্তাইয়ের আয়োজনে মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১১ টায় ভূমি অফিস…

  • কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দিন স্মারক কুইজ, বিজয়ীদের পুরস্কার প্রদান

    নিজস্ব প্রতিবেদক মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ শামসুদ্দিনের স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে রাঙামাটির কাপ্তাইয়ে অনুষ্ঠিত হয়েছে শহীদ শামসুদ্দিন স্মারক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার (২৩ জুলাই) শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন…

Leave a Reply