দায়িত্ব নিলেন নতুন আইজিপি আলী হোসেন ফকির।গার্ড অব অনারে বরণ, পেশাদারিত্বের ধারাবাহিকতা রক্ষার প্রত্যয়

নবনিযুক্ত আইজিপি

নিজস্ব প্রতিবেদকঃ দেশের সর্বোচ্চ পুলিশ পদে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ আলী হোসেন ফকির। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এর মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশ নতুন নেতৃত্ব পেল।

সকালেই পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছালে একটি সুসজ্জিত পুলিশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি দায়িত্ব বুঝে নেন। নবনিযুক্ত আইজিপি বিদায়ী আইজিপি বাহারুল আলম-এর স্থলাভিষিক্ত হলেন।

এর আগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে আইজিপি পদে নিয়োগ দেয়। আইজিপি পদে আসীন হওয়ার আগে তিনি এপিবিএনের অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন আলী হোসেন ফকির। তিন দশকের কর্মজীবনে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন তিনি।

তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট এবং ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা ও ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক ছিলেন। ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স ও এসপিবিএনে দায়িত্ব পালন করেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও সুনাম অর্জন করেছেন তিনি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসোভো ও আইভরি কোস্ট-এ দায়িত্ব পালনকালে দক্ষতার সঙ্গে বাংলাদেশ পুলিশের প্রতিনিধিত্ব করেন।

সরকারি দায়িত্ব ও প্রশিক্ষণের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন তিনি।

বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি। পাশাপাশি ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক, ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের আহ্বায়ক এবং অফিসার্স ক্লাব ঢাকা ও খুলনা ক্লাবের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে বিকম (অনার্স), এমকম ও এমবিএ ডিগ্রি অর্জন করেন।

১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাট সদর থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আলী হোসেন ফকির। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যাসন্তানের জনক।

নতুন আইজিপির দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে পুলিশ বাহিনীতে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। পেশাদারিত্ব, সুশাসন ও জনমুখী পুলিশিং জোরদারে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় চট্টগ্রামে জাসাসের দোয়া ও ইফতার মাহফিল

    নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৪ মার্চ) চট্টগ্রাম মহানগর জিয়া সাংস্কৃতিক সংগঠন (জাসাস)-এর উদ্যোগে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে…

  • একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি

    নিজস্ব প্রতিবেদক। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত ঘড়ির কাঁটা ১২টা ১ মিনিট ছুঁতেই তিনি কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টা ৫১ মিনিটে…

  • 🟥 বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতা রক্ষার আহ্বান

    বিশেষ প্রতিবেদক: আজ ৩ মে ২০২৬, বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস (Press Freedom Day)। দিবসটি উপলক্ষে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘ ঘোষিত এই গুরুত্বপূর্ণ দিবসটি প্রতি বছর বিশ্বজুড়ে পালন…

  • 🟥 বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

    বিশেষ প্রতিবেদক: শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন দেশের বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সরকারের…

  • কুমিল্লার দাউদকান্দিতে আনসার ব্যাটালিয়নের ৩ গাড়ির ভয়াবহ দুর্ঘটনা, একাধিক সদস্য আহত

    নিজস্ব প্রতিবেদক খাগড়াছড়ির মানিকছড়ি থেকে খুলনায় দায়িত্ব পালনে যাওয়ার পথে আনসার ব্যাটালিয়নের তিনটি গাড়ির ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ২০ আনসার ব্যাটালিয়ন, মানিকছড়ি (খাগড়াছড়ি) সদস্যরা ০৩…

  • ঈদুল ফিতরের আমল: সংযম থেকে আনন্দে মানবতার জাগরণ

    ইসলাম ডেক্স: পবিত্র রমজান মাসের এক মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর জীবনে আসে মহিমান্বিত উৎসব—ঈদুল ফিতর। এটি কেবল আনন্দ-উৎসবের দিনই নয়; বরং আত্মশুদ্ধি, সংযম, ত্যাগ ও মানবিকতার এক মহৎ শিক্ষা নিয়ে আগত এক অনন্য উপলক্ষ। রোজার মাধ্যমে মানুষ যে…

Leave a Reply