কাপ্তাইয়ে দৈনিক সাঙ্গুর আয়োজনে ইফতার মাহফিল ও দোয়েল টিভি–কাপ্তাই সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক : বৃহত্তর চট্টগ্রামের দৈনিক সাঙ্গু পত্রিকার কাপ্তাই প্রতিনিধি চৌধুরী মুহাম্মদ রিপনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৫টায় কাপ্তাইয়ের ফ্লোটিং প্যারাডাইস রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দৈনিক কাপ্তাই সংবাদ ও দোয়েল টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাজসেবক দ্বীন মোহাম্মদ এবং অনুসন্ধানী প্রতিবেদনের জন্য সাংবাদিক রিপন মারমাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, কেপিএম লিমিটেডের জিএম (এমটিএস) আবুল কাশেম, কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি জাফর আহম্মদ স্বপন ও সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, কেপিএম লিমিটেডের হিসাব কর্মকর্তা সফিকুল ইসলাম মিলন, নাট্য ব্যক্তিত্ব আনিসুর রহমান, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবীব মিলু, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, সাংবাদিক মাহফুজ আলম, এনজিও প্রতিনিধি বিজয় মারমা, সাংবাদিক অর্ণব মল্লিকসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে দোয়েল টিভি ও দৈনিক কাপ্তাই সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাজসেবক ও দোভাষীবাজার মা-মনি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক দ্বীন মোহাম্মদকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া অনুসন্ধানী সাংবাদিকতায় অবদানের জন্য সাংবাদিক রিপন মারমাকেও বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন ও উপস্থিত অতিথিবৃন্দ সম্মাননা তুলে দেয়। অনুষ্ঠানের শেষ পর্বে কয়লার ডিপু জামে মসজিদের সাবেক মোয়াজ্জেম মো. আব্দুল হাকিম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এরপর দেশ ও জাতির কল্যাণ কামনা করে সম্মিলিতভাবে ইফতার সম্পন্ন করা হয় 

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে বাজার মনিটরিং: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে উদ্যোগ

    নিজস্ব প্রতিবেদকঃ কাপ্তাই উপজেলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখার উদ্দেশ্যে ব্যাপক মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এই সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র বাজারে উপস্থিত থেকে ব্যবসায়ীদের নায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় নিশ্চিত করতে নির্দেশনা দেন। এছাড়া পণ্যের মূল্যতালিকা প্রদর্শন…

  • 🟥চন্দ্রঘোনায় ফ্রি চর্মসেবা ক্যাম্প, চিকিৎসা পেলেন দুই শতাধিক রোগী

    নিজস্ব প্রতিবেদক: দুর্গম পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চর্মস্বাস্থ্যসেবা পৌঁছে দিতে রাঙামাটির চন্দ্রঘোনায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিনামূল্যের চর্মরোগ চিকিৎসা ক্যাম্প। এতে দুই শতাধিক চর্মরোগীকে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর…

  • কাপ্তাইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

    রবিউল হোসেন চৌধুরী রিপন। রাঙামাটির কাপ্তাইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে এ…

  • জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    মো জয়নাল আবেদীন, কাপ্তাই জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর-এর উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি…

  • কাপ্তাইয়ে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্রে ৮৪১ পরীক্ষার্থী

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার একমাত্র পরীক্ষা কেন্দ্র কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ কেন্দ্রে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৮৪১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। কেন্দ্রের…

  • 🟥 ঈদ ঘিরে জমে উঠেছে কাপ্তাইয়ের কামারপল্লী

    নিজস্ব প্রতিবেদক: কোরবানির ঈদ সামনে রেখে রাঙামাটির কাপ্তাই উপজেলার কামারের দোকানগুলোতে বেড়েছে ব্যস্ততা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে কামারপল্লী। উত্তপ্ত লোহাকে নানা আকৃতিতে রূপ দিতে নিরলস কাজ করছেন কারিগরেরা। রোববার (২৪ মে) সকালে সরেজমিনে উপজেলার…

Leave a Reply