মাদকমুক্ত বুদ্ধিবৃত্তিক সমাজ গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: পার্বত্যমন্ত্রী

আহমদ বিলাল খান, রাঙামাটি

‘বিপথগামী যুব সমাজকে আলোর পথে ফিরিয়ে এনে একটি মাদকমুক্ত বুদ্ধিবৃত্তিক সমাজ গঠন করাই আমাদের সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ’ এমন মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি।

গতকাল রাতে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সূর্যোদয় সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি, রাঙ্গামাটি শাখার উদ্যোগে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈষু, বিষু, সাংক্রান, চাংলান, পাতা ও বিহু উপলক্ষে পাজন রান্না প্রতিযোগিতা এবং ‘মাদকমুক্ত সমাজ চাই’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, যুব সমাজ দেশের প্রধান শক্তি হলেও পরিকল্পিতভাবে তাদের একটি অংশকে অবক্ষয়ের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। বর্তমান সরকার সেই পরিস্থিতি মোকাবিলায় দৃঢ়তার সঙ্গে কাজ করছে এবং তরুণদের সঠিক পথে পরিচালিত করতে বিভিন্ন দিকনির্দেশনা দিচ্ছে।

তিনি মাদকাসক্তির ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদকের কোনো ইতিবাচক দিক নেই; এটি ব্যক্তি, পরিবার ও সমাজ; সবকিছুকেই ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সবাইকে সহযোগিতা করতে হবে। একই সঙ্গে ব্যক্তিগত সচেতনতা ও ইচ্ছাশক্তিকে মাদকমুক্ত জীবনের প্রধান উপায় হিসেবে উল্লেখ করেন তিনি।

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ প্রসঙ্গে দীপেন দেওয়ান বলেন, পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় সংস্কৃতি তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাজন রান্না প্রতিযোগিতার মতো আয়োজন সেই ঐতিহ্যকে ধরে রাখার পাশাপাশি সামাজিক বন্ধনও সুদৃঢ় করে।

আলোচনা সভা শেষে মন্ত্রী পাজন রান্না প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সূর্যোদয় সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ডা. অজয় প্রকাশ চাকমার সভাপতিত্বে বিভিন্ন পেশাজীবী, বুদ্ধিজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
.

+ posts

Similar Posts

  • বান্দরবানে অমর একুশে প্রভাতে ভাষা শহিদদের প্রতি জেলা প্রশাসকের শ্রদ্ধা

    বান্দরবান প্রতিনিধি। বান্দরবান জেলা সদরের কেন্দ্রীয় শহিদ মিনারে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে প্রভাতফেরি ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা আন্দোলনের বীর শহিদদের…

  • ভাষা শহিদদের ত্যাগ চিরস্মরণীয়, আমাদের পথপ্রদর্শক — পুলিশ সুপার, রাঙ্গামাটি

    আবদুল হাই খোকন। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপনের প্রথম প্রহরে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম বলেন, “মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করা শহিদদের ত্যাগ চিরস্মরণীয়।…

  • রাঙ্গামাটির সাপছড়িতে বাস উল্টে আহত ১৯

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটি জেলার সাপছড়ি এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টে গিয়ে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল…

  • রাঙামাটিতে দুই পুলিশ পরিদর্শককে বিদায় সংবর্ধনা

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের দুইজন পুলিশ পরিদর্শককে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর উদ্যোগে তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। বিদায়ী সংবর্ধনা প্রাপ্ত…

  • বান্দরবানে অমর একুশে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

    ভাষা শহিদদের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার আহ্বান বান্দরবান প্রতিনিধি। অমর একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলা–এর আয়োজনে জেলা…

  • কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা শহীদদের স্মরণে কুরআন খতম ও আলোচনা সভা

    কবির হোসেন |  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেছে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা শাখা। এ উপলক্ষে কাপ্তাইয়ে আয়োজন করা হয় কুরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কাপ্তাই মডেল মসজিদ প্রাঙ্গণে…

Leave a Reply