কাপ্তাই উপজেলা মডেল মসজিদে কেন্দ্রীয় ঈদের জামাত অনুষ্ঠিত
মোঃ জয়নাল আবেদীন, কাপ্তাই
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা মডেল মসজিদে কেন্দ্রীয় ঈদের জামাত শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টা ১৫ মিনিটে এ জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের জামাতে অংশগ্রহণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক মুসল্লি।
জামাত শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। তিনি ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।