🟥 করলিয়া প্রকল্পে বদলাচ্ছে পাহাড়ি জনপদ

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা দক্ষিণ দেবতাছড়ি এলাকায় করলিয়া প্রকল্পের আওতায় বিশুদ্ধ পানির সুবিধা, হাঁস-মুরগি পালন এবং ঘরের আঙিনায় সবজি চাষের মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠছেন পাহাড়ি জনগোষ্ঠীর অন্তত ৮০টি পরিবার। দীর্ঘদিনের পানিসংকট দূর হওয়ার পাশাপাশি জীবিকায়ও এসেছে ইতিবাচক পরিবর্তন।

কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা মৌমিতা তনচংগ্যা ও সন্তোষ তনচংগ্যা জানান, তাদের পাড়ায় প্রায় ৮০টি তনচংগ্যা পরিবারের বসবাস। আগে এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট ছিল। স্থানীয়রা ছড়া ও কুয়ার পানি ব্যবহার করতেন। এতে নানা ধরনের পানিবাহিত রোগে ভুগতে হতো।

তারা বলেন, রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নে, কানাডা সরকারের অর্থায়নে এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপির সহযোগিতায় পরিচালিত “স্থানীয় নেতৃত্বে অন্তর্ভুক্তিমূলক অভিযোজনের মাধ্যমে জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি” শীর্ষক করলিয়া প্রকল্পের আওতায় ২০২৫ সালে সৌরশক্তিচালিত গভীর নলকূপ স্থাপন করা হয়। এর ফলে এখন প্রতিটি পরিবার ঘরের আঙিনায় বিশুদ্ধ পানির সুবিধা পাচ্ছে এবং এলাকার দীর্ঘদিনের পানিসংকট অনেকটাই দূর হয়েছে।

এলাকার আরেক বাসিন্দা কনিকা তনচংগ্যা ও সপ্ত রানী তনচংগ্যা বলেন, প্রকল্পের মাধ্যমে তাদের নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। সেই অর্থ দিয়ে তারা হাঁস-মুরগি পালন ও ঘরের আঙিনায় সবজি চাষ শুরু করেছেন। এতে পরিবারে বাড়তি আয় হচ্ছে এবং তারা স্বাবলম্বী হয়ে উঠছেন।

তারা আরও জানান, করলিয়া প্রকল্পের মাধ্যমে তাদের ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) ও খামারজাত জৈব সার তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বর্তমানে নিজেদের তৈরি জৈব সার ব্যবহার করে নিরাপদ সবজি উৎপাদন করছেন তারা।

স্থানীয়রা জানান, পাহাড়ি দুর্গম এলাকায় এ ধরনের প্রকল্প বাস্তবায়নের ফলে শুধু জীবনমানের উন্নয়নই নয়, স্বাস্থ্য সচেতনতা ও পরিবেশবান্ধব কৃষিচর্চাও বৃদ্ধি পাচ্ছে।

এদিকে বুধবার (২০ মে) সকাল ১১টায় করলিয়া প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় স্থানীয় বাসিন্দারা প্রকল্পের সুফল তুলে ধরেন এবং ভবিষ্যতে এ ধরনের সহায়তা অব্যাহত রাখার দাবি জানান।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে জ্বালানী তেল মজুদ রোধে বাজার মনিটরিং, কঠোর নির্দেশ ইউএনও’র

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাই উপজেলায় জ্বালানী তেলের মজুদ রোধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৬ মার্চ) কাপ্তাই উপজেলার জেটিঘাট এলাকায় এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় ব্যবসায়ীদের জ্বালানী তেল…

  • 🟥 কাপ্তাই জাতীয় উদ্যানে মহাবিপন্ন লজ্জাবতী বানর অবমুক্ত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী রেঞ্জের জাতীয় উদ্যানে একটি মহাবিপন্ন লজ্জাবতী বানর অবমুক্ত করেছে বন বিভাগ। বুধবার (৬ মে) রাত সাড়ে ৮টার দিকে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্ণফুলী রেঞ্জের বন কর্মীরা বানরটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করেন। এসময় কর্ণফুলী…

  • কাপ্তাই ইয়ুথ ক্লাবের প্রথম সভায় যুবকদের অভাবনীয় উপস্থিতি

    নিজস্ব প্রতিবেদকঃ শুক্রবার (১৩ মার্চ) রাঙামাটির কাপ্তাইয়ে নবগঠিত কাপ্তাই ইয়ুথ ক্লাবের প্রথম সভায় স্থানীয় যুবকদের অভাবনীয় উপস্থিতি লক্ষ্য করা গেছে। সভায় কাপ্তাইয়ের বিভিন্ন এলাকার তরুণরা অংশ নিয়ে সমাজসেবা, মানবকল্যাণ, প্রাণী সুরক্ষা ও পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত…

  • কাপ্তাইয়ে বিশেষ প্রকল্পের ত্রাণ: ২০০ পরিবারের মাঝে ২ টন চাল বিতরণ

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় বিশেষ প্রকল্প কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রাণ হিসেবে চাল বিতরণ করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় এ কর্মসূচির আয়োজন করা হয়। জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৫–২০২৬ অর্থবছরে ঈদ-উল…

  • কাপ্তাই প্রেসক্লাবের নেতৃত্বে কবির-ঝুলন

    নিজস্ব প্রতিবেদক পেশাদার সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের প্রত্যয়ে কাপ্তাই প্রেসক্লাবের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। এক বছর মেয়াদি নতুন কমিটিতে সভাপতি হয়েছেন দৈনিক আমার দেশ ও দৈনিক পূর্বকোণের কাপ্তাই প্রতিনিধি মো. কবির হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ…

  • কাপ্তাইয়ে সড়ক ও ব্রিজ ধসে চরম জনদুর্ভোগ

    ব্যাঙছড়ি নতুন পাড়ার দেড় হাজার মানুষের চলাচলে দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ব্যাঙছড়ি নতুন পাড়ার একমাত্র চলাচলের সড়ক ও ব্রিজ ধসে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। প্রায় দুই মাস আগে…

Leave a Reply