রাঙামাটি হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অ্যাডভোকেসি সভা

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটি জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সচেতন নাগরিক কমিটি (সনাক) ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে বৃহস্পতিবার (২ জুলাই) এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য করা, হাসপাতালের সেবার মান বৃদ্ধি এবং বিভিন্ন অনিয়ম প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা হয়।

সভায় সাধারণ রোগীদের চিকিৎসাসেবা পেতে যেসব সমস্যার মুখোমুখি হতে হয়, সেগুলো তুলে ধরা হয়। একই সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর জনবল সংকট নিরসনে সরকারের উদ্যোগ, হাসপাতালের বিদ্যমান সুযোগ-সুবিধার উন্নয়ন এবং সেবার গুণগত মান বাড়ানোর বিষয়েও আলোচনা করা হয়।

আলোচনায় হাসপাতালকেন্দ্রিক দালালচক্রের দৌরাত্ম্য, অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং ওষুধ বাণিজ্যের মতো অনিয়ম বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি রোগীরা যাতে চিকিৎসকদের দায়িত্ব পালনের সময়সূচি, সরকারি ওষুধের প্রাপ্যতা এবং বিভিন্ন পরীক্ষার নির্ধারিত ফি সম্পর্কে সহজেই জানতে পারেন, সে জন্য তথ্যপ্রদানের ব্যবস্থা আরও কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া হাসপাতাল এলাকায় মাদকদ্রব্য সেবন বন্ধে প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়। ওয়ার্ডের পরিচ্ছন্নতা, শৌচাগারের পরিবেশ এবং বিশুদ্ধ পানি সরবরাহের মান উন্নয়নের বিষয়েও মতবিনিময় হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা। তিনি বলেন, “রাঙামাটি জেনারেল হাসপাতালসহ জেলার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছি। সীমাবদ্ধতা থাকলেও স্বাস্থ্য বিভাগের সব প্রতিষ্ঠান সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছে। সবার সহযোগিতা পেলে স্বাস্থ্য বিভাগের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব।”

সভায় সভাপতিত্ব করেন সনাক রাঙামাটি পার্বত্য জেলার সভাপতি। এতে আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং সনাকের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • 🟥 কাপ্তাইয়ে ভূমি সেবা মেলা শেষে কুইজ প্রতিযোগিতা, অংশ নিল ৩০ শিক্ষার্থী

    নিজস্ব প্রতিবেদক: “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাই উপজেলায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী দিনে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উপজেলা…

  • কাপ্তাইয়ে ১৬ পুকুরে মাছের পোনা

    নিজস্ব প্রতিবেদক  রাঙামাটির কাপ্তাইয়ে ১৬টি প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে ১৮৫ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র।…

  • কাপ্তাইয়ে বৃষ্টির দাপটে থমকে জনজীবন

    ৩২ স্থানে পাহাড়ধস, ১৮ আশ্রয়কেন্দ্রে ৩১৭ জন; প্রশাসন, স্বাস্থ্য ও বিদ্যুৎ বিভাগের সর্বোচ্চ প্রস্তুতি নিজস্ব প্রতিবেদক  টানা কয়েক দিনের ভারী বর্ষণে রাঙামাটির কাপ্তাই উপজেলার জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। পাহাড়ধস, জলাবদ্ধতা, সড়ক যোগাযোগে বিঘ্ন, কৃষিজমিতে পানি জমে ফসলহানির শঙ্কা, বাজারে…

  • 🟥 কাপ্তাইয়ে সিএনজি–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৪

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই–চট্টগ্রাম সড়কে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। শনিবার (০৯ মে) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৪১ বিজিবি গেটসংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)…

  • চাপ কমাতে খুলল কাপ্তাই বাঁধের গেট

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই লেকের পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট আংশিক খুলে দেওয়া হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খোলার পর কর্ণফুলী নদীতে প্রতি সেকেন্ডে প্রায় ৯…

  • রাঙ্গামাটিতে শুরু ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন

    নিজস্ব প্রতিবেদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে রোববার (২৮ জুন) সারা দেশের মতো রাঙামাটি পার্বত্য জেলাজুড়েও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। রাঙামাটি জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র…

Leave a Reply