ভোর রাতে  রাইখালী বাজারের মাঝিপাড়ায় আগুনে পুড়লো  ৩টি দোকান : পুড়ে গেছে প্রায় ১২ লাখ টাকার মালামাল 

রাইখালী বাজারের মাঝিপাড়ায় আগুন

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)। 

ভোর রাতে রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন এর রাইখালী বাজার সংলগ্ন মাঝিপাড়া  বটতলা নামক স্থানে আগুনে পুড়ে গেছে স্থানীয় ব্যবসায়ী দেবু বড়ুয়ার মোটর পার্টস ও গাড়ির ব্যাটারির দোকান, ক্যওসিং অং মারমা  চায়ের দোকান এবং প্রশান্ত বড়ুয়া  গাড়ির গ্যারেজের দোকান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান ২নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা। তিনি আরোও জানান, চায়ের দোকানের লাকড়ীর চুলা থেকে এই  আগুনের ঘটনা ঘটতে পারে। 

এদিকে আগুন লাগার সাথে সাথে স্থানীয় লোকজন এবং রাত্রিকালীন মোবাইল ডিউটিতে নিয়োজিত চন্দ্রঘোনা থানার  এসআই টিটু চন্দ্র দাশ সহ  সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তী পাশ্ববর্তী চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলা হতে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার  জসিম উদ্দিন এর নেতৃত্বে ফায়ার সার্ভিস  এর কর্মীরা ভোর সাড়ে ৪ টার দিকে এসে সম্পূর্ণ  আগুন নিয়ন্ত্রণে আনে।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার  জসিম উদ্দিন জানান, চায়ের দোকানের লাকড়ীর চুলা থেকে এই  আগুনের ঘটনা ঘটতে পারে।  এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এই অগ্নিকান্ডে তাদের  প্রায় ১০ হতে ১২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। 

ঝুলন দত্ত, কাপ্তাই
+ posts

Similar Posts

  • প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানের সঙ্গে শ্রমিক দল নেতাদের সৌজন্য সাক্ষাৎ

    মানিক দাশ, কাপ্তাই  বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ এবং রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কবিরুল ইসলাম (কবির) মঙ্গলবার (৮ মার্চ) প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে দেশের চলমান…

  • কাপ্তাইয়ে পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরে ঘরে সেনাবাহিনীর ত্রাণ

    নিজস্ব প্রতিবেদক টানা ভারী বর্ষণ, পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত কাপ্তাই উপজেলার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দুর্গত পরিবারের কাছে গিয়ে ঘরে ঘরে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছে কাপ্তাই সেনাজোন (৩৮ বীর)। মঙ্গলবার (১৪ জুলাই) রাঙামাটি সেনা রিজিয়নের নির্দেশনায় কাপ্তাই নতুন বাজারের…

  • কাপ্তাইয়ে ফরেস্ট গার্ডদের বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই বন উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে ফরেস্ট গার্ডদের সপ্তাহব্যাপী ‘বেসিক ফরেস্ট্রি’ প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টায় প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কাপ্তাই বন উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি…

  • কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান: অনিয়মে দুই প্রতিষ্ঠানে জরিমানা

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অনিয়মের দায়ে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলার নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী…

  • পানির নিচে রাঙামাটির ঝুলন্ত সেতু, চলাচল বন্ধ

    নিজস্ব প্রতিবেদক টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে রাঙামাটির পর্যটনের অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতুর পাটাতন তলিয়ে গেছে। নিরাপত্তার কারণে সেতুটিতে পর্যটক চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। এর…

  • কাপ্তাইয়ে মৎস্যজীবীদের উদ্বুদ্ধকরণ সভা

    প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় কর্ণফুলী নদীসংলগ্ন এলাকার মৎস্যজীবীদের নিয়ে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মৎস্যসম্পদ সংরক্ষণ, প্রজনন মৌসুমে মাছ…

Leave a Reply