আল্লামা ফুলতলী (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজার নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর ও দোয়া গ্রহণ

আহমদ বিলাল খান:


আল্লামা হযরত ছাহেব ক্বিবলাহ ফুলতলী (রহমাতুল্লাহি আলাইহি)-এর পবিত্র মাজার শরীফ জিয়ারত করতে দোয়ারাবাজার উপজেলার একদল নেতৃবৃন্দ সম্প্রতি ফুলতলী দরবার শরীফে সংক্ষিপ্ত সফর করেন। সফর শেষে তারা অল্প সময় অবস্থান করে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হন।

সফরকালে নেতৃবৃন্দ মুর্শিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় সাহেব ক্বিবলাহ ফুলতলী এবং হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী মুফতি সাহেব ক্বিবলাহ’র নিকট বিশেষ দোয়া গ্রহণ করেন। পাশাপাশি তাঁদের সোহবতে কিছু সময় অতিবাহিত করেন। এ সময় তারা দেশ, জাতি এবং দোয়ারাবাজার উপজেলার সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

এছাড়াও সফরকালে নেতৃবৃন্দ আল্লামা ছাহেব ক্বিবলা ফুলতলী (রহঃ)-এর সুযোগ্য নাতি ও বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী রায়হান সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এতে দ্বীনি শিক্ষা, সমাজ উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

সফরসঙ্গীদের মধ্যে উপস্থিত ছিলেন—জালালপুর দারুস সুন্নাহ লতিফিয়া দাখিল মাদ্রাসার সুপার কাজী মাওলানা মাহমুদুর রহমান আজাদ, হাজী নূরুদ্দীন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল বারী, ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত খান, ক্বারী মুহাম্মদ আব্দুল মালেকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জিয়ারত শেষে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল বারী বলেন, “ফুলতলী দরবার আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক প্রেরণার কেন্দ্র। এখানে এসে দোয়া গ্রহণের মাধ্যমে আমরা নতুন উদ্যমে জনগণের সেবায় আত্মনিয়োগের অনুপ্রেরণা পাই। সততা ও ন্যায়ের ভিত্তিতে কাজ করতে পারলে দোয়ারাবাজারে একটি উন্নয়নবান্ধব পরিবেশ গড়ে তোলা সম্ভব।”

অন্যদিকে ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত খান বলেন, “আল্লাহর নৈকট্য অর্জন এবং আউলিয়ায়ে কেরামগণের মাজার জিয়ারতের মাধ্যমে মানুষের অন্তরে মানবিকতা ও সেবার মানসিকতা জাগ্রত হয়। আমি দোয়ারাবাজার উপজেলাকে একটি আদর্শ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

নেতৃবৃন্দ আরও জানান, ধর্মীয় মূল্যবোধ ও মানবকল্যাণকে প্রাধান্য দিয়ে তারা নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন। আধ্যাত্মিক দোয়া ও জনগণের সমর্থন নিয়ে একটি শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী নির্বাচন সম্পন্ন হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

+ posts

Similar Posts

  • রমজান উপলক্ষে বান্দরবানে মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ

    বান্দরবান প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বান্দরবান সদরস্থ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করেন…

  • রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ১৯ জন গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটি শহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী ও সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্তসহ মোট ১৯ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম…

  • ভাষার চেতনায় অন্যায়ের বিরুদ্ধে শপথ

    কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে ঐক্যের আহ্বান পার্বত্য মন্ত্রীর রাংগামাটি প্রতিনিধি মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন দীপেন দেওয়ান। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এ শ্রদ্ধা জানান।…

  • 🟥 রাঙামাটি জেনারেল হাসপাতালে স্কিন বায়োপসি ও স্লিট স্মিয়ার কর্মশালা

    নিজস্ব প্রতিবেদক; রাঙামাটি জেনারেল হাসপাতালে স্লিট স্কিন স্মিয়ার এবং স্কিন বায়োপসি বিষয়ে একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. নূয়েন খীসা। এতে বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অংশগ্রহণে রোগ নির্ণয়ের আধুনিক পদ্ধতি…

  • রাঙামাটি সদর বনরূপায় রমজান ঘিরে বাজার মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনা

    রাঙামাটি প্রতিনিধি: পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাস্বার্থ রক্ষায় রাঙামাটি সদরের বনরূপা বাজার এলাকায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এ কার্যক্রম পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, রমজানকে কেন্দ্র করে…

  • দক্ষতা বাড়াতে কম্পিউটার প্রশিক্ষণ: পরিদর্শনে পুলিশ সুপার

    নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারে সক্ষমতা জোরদারের লক্ষ্যে আয়োজিত কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ মোঃ আবদুর রহমান। মঙ্গলবার (৩১ মার্চ) বান্দরবান পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে ইন-সার্ভিস পুলিশ ট্রেনিং সেন্টারে…

Leave a Reply