কাপ্তাই ব্যাটালিয়ন (৪১বিজিবি) এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন

ঝুলন দত্ত, কাপ্তাই

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বুধবার ( ৮ এপ্রিল)  সকাল হতে নানা কর্মসূচীর মাধ্যমে রাঙামাটির  কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঐতিহ্য ও গৌরবময় পথচলার এই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে এসময়  এদিন সকালে  ওয়াগ্গাছড়া বিজিবি সদর দপ্তরে  ফজরের নামাজের পর দেশের শান্তি ও সমৃদ্ধি এবং বাহিনীর উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে  ব্যাটালিয়ন সদরে বিজিবির রেজিমেন্টাল পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা হয়। 

এদিন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  দুপুরে কাপ্তাই ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রীতিভোজের আয়োজন করা হয়।  প্রীতিভোজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা করেন  চট্টগ্রাম দক্ষিণ – পূর্ব রিজিয়নের   রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, পিবিজিএম, পিএসসি। এসময় তিনি বলেন, কাপ্তাই ব্যাটালিয়ন দীর্ঘ ৩০বছর ধরে সীমান্ত রক্ষা, চোরাচালান রোধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন বিজিবি সদস্যদের মনোবল বৃদ্ধি এবং ভ্রাতৃত্ববোধ সুসংহত করতে সহায়ক হবে।

এসময় ৩০৫ রাঙামাটি পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি, কাপ্তাই  ব্যাটালিয়ন ( ৪১ বিজিবি)  এর অধিনায়ক লে: কর্নেল কাওসার মেহেদী সিগন্যালস সহ সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাগণ, গণমাধ্যম কর্মী এবং ব্যাটালিয়নের সকল পর্যায়ের সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত:  আজ থেকে ৩০ বছর পূর্বে ১৯৯৬ সালের ৮ এপ্রিল দিনাজপুর সেক্টরের অধীনে ঠাকুরগাঁও এ ৪১ রাইফেল ব্যাটালিয়ন প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে এই ব্যাটালিয়ন পঞ্চগড়, রাজনগর, সাতক্ষীরা এবং সিলেট এলাকায় নিয়োজিত থেকে দক্ষতা ও নৈপূন্যের সাথে দায়িত্ব পালন করে গত ২৭ জুন ২০১৮ তারিখে বর্তমান অবস্থান কাপ্তাই এ দায়িত্ব গ্রহন করেন। কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) তার দায়িত্বপূর্ণ প্রায় ৫৪ কিঃ মিঃ দীর্ঘ দূর্গম সীমান্তে ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে সীমান্ত সুরক্ষা, মাদক, নারী ও শিশু পাচার রোধ এবং চোরাচালান দমনসহ সীমান্তবর্তী জনগনের কল্যাণে আভিযানিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ‘অপারেশন উত্তরণ’ এর আওতায় এই ব্যাটালিয়ন দূর্গম পার্বত্য অঞ্চলে সন্ত্রাস দমন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই ব্যাটালিয়ন অত্যন্ত গর্বের সাথে দেশের একমাত্র পানিবিদ্যুৎ প্রকল্প ‘কর্ণফুলী জলবিদ্যুৎ প্রকল্প’ এর নিরাপত্তা প্রদানের দায়িত্বও পালন করে চলেছে। দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তে দক্ষতা, বিচক্ষণতা এবং সাহসিকতার সাথে অবৈধ কাঠ, অস্ত্র ও মাদকদ্রব্য আটক অভিযান পরিচালনা করে ব্যাপক সফলতা অর্জন করে, যা সর্বমহলে প্রশংসা অর্জন করেছেন।

ঝুলন দত্ত, কাপ্তাই
+ posts

Similar Posts

  • 🟥কাপ্তাইয়ে করলিয়া প্রকল্পের অংশীজন সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নে কানাডা সরকারের অর্থায়নে এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপির সহযোগিতায় পরিচালিত “স্থানীয় নেতৃত্বে অন্তর্ভুক্তিমূলক অভিযোজনের মাধ্যমে জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি” (করলিয়া প্রকল্প)-এর আওতায় কাপ্তাইয়ে অংশীজনদের নিয়ে জোরদার সভা অনুষ্ঠিত হয়েছে। নারী নেতৃত্বাধীন জলবায়ু সহনশীল…

  • রাজস্থলীতে ১৮ হাজার ৬০০ চারা বিতরণ

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির রাজস্থলীতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিনামূল্যে ১৮ হাজার ৬০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজস্থলী রেঞ্জ বন বিভাগের কার্যালয় প্রাঙ্গণে রাজস্থলী, হ্নারা ও ধনুছড়ি রেঞ্জের যৌথ উদ্যোগে এ…

  • কাপ্তাইয়ে বন ও বন্য প্রাণী আইন বিষয়ে মাঠকর্মীদের প্রশিক্ষণ

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে বন ও বন্য প্রাণী–সংশ্লিষ্ট নতুন নীতি, আইন ও বিধানাবলী সম্পর্কে মাঠপর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) কাপ্তাই বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। সকাল সাড়ে ৯টা…

  • কেপিএমে মিনিবার ফুটবলের শুভ সূচনা, জয়ে শুরু ফকিরাঘোনা

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) এলাকায় উন্মুক্ত নকআউট মিনিবার ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠেছে। সোমবার (২৮ জুলাই) বিকেলে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সাবেক ফুটবলার ও কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য…

  • কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি এখন ‘এসডিজি ভিলেজ’

    পাহাড়ের গ্রামে উন্নয়নের নতুন স্বপ্ন, বদলের অপেক্ষায় ১৭০ পরিবার নিজস্ব প্রতিবেদক পাহাড়-সবুজে ঘেরা মিতিঙ্গাছড়ি। পাশাপাশি বসবাস বাঙালি ও মারমা পরিবারের। অথচ গ্রামটিতে নেই নিজস্ব প্রাথমিক বিদ্যালয়, পর্যাপ্ত স্বাস্থ্যসেবা ও সুপেয় পানির ব্যবস্থা। আধুনিক স্যানিটেশন সুবিধাও অপ্রতুল। এমন বাস্তবতার মধ্যেই নতুন…

  • কেপিএমে প্রীতি ম্যাচ, ৮–০ গোলে টেকনিক্যাল বিভাগের জয়

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী পেপার মিলসের (কেপিএম) কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে নন-টেকনিক্যাল বিভাগকে ৮–০ গোলে হারিয়েছে টেকনিক্যাল বিভাগ। বুধবার কেপিএমের ব্রিকফিল্ড মাঠে অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার…

Leave a Reply