পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় সম্মান জানাল মারমা সংস্কৃতি সংস্থা
নিজস্ব প্রতিবেদক: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি) মাননীয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাঙ্গামাটির মারমা সংস্কৃতি সংস্থা (মাসস)-এর নেতৃবৃন্দ। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সংস্থাটির কেন্দ্রীয় ও বিভিন্ন উপজেলার মাসস নেতৃবৃন্দ এ সাক্ষাতে অংশ নেন। সৌজন্য সাক্ষাৎকালে পার্বত্য অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা এবং মারমা সম্প্রদায়ের সামাজিক-সাংস্কৃতিক অগ্রগতির বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, মন্ত্রীর নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান উপস্থিত নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পার্বত্য এলাকার সার্বিক উন্নয়ন ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।