পার্বত্য চট্টগ্রামে ১২৬ বছরের শাসনবিধি বাতিলসহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি

আহমদ বিলাল খান, রাঙামাটি ঃ পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ ১২৬ বছরের পুরনো শাসনবিধি বাতিল এবং আঞ্চলিক ও তিন পার্বত্য জেলা পরিষদে দ্রুত নির্বাচনসহ সাত দফা দাবিতে রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)। সংগঠনটি বলছে, অনির্বাচিত প্রতিনিধির মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম চালানোর ফলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, জবাবদিহিতা কমে গেছে এবং সাধারণ মানুষ অসন্তুষ্ট।

রবিবার (১ মার্চ) দুপুর ১২টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে সাত দফা দাবিসহ স্মারকলিপি জমা দেন সংগঠনের নেতারা। 

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব শাব্বির আহম্মেদ, জেলা সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, পিসিসিপি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম, যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি নূর হোসেন, জেলা সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেন এবং যুগ্ম সম্পাদক মনির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং তিন পার্বত্য জেলা পরিষদে দীর্ঘদিন ধরে নির্বাচন হয়নি। জনগণের সরাসরি অংশগ্রহণ নেই, ফলে দুর্নীতি ও বৈষম্যের অভিযোগ বাড়ছে। পিসিএনপি দাবি করেছে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় চেয়ারম্যান ও সদস্য নির্বাচন নিশ্চিত করতে হবে। এছাড়া চেয়ারম্যানের অনুপস্থিতিতে দায়িত্ব পালনের জন্য ভাইস চেয়ারম্যান পদ চালু করা হোক এবং চেয়ারম্যান পদে বাঙালি জনগোষ্ঠীর অংশগ্রহণের সুযোগ নিশ্চিত হোক।

নিরাপত্তা বিষয়েও তারা উদ্বেগ প্রকাশ করেছে। পাহাড়ে সশস্ত্র বিভিন্ন গ্রুপের তৎপরতায় চাঁদাবাজি, অপহরণ ও সহিংসতার ঘটনা বেড়েছে। এই পরিস্থিতিতে প্রত্যাহার করা ২৪৬টি সেনাক্যাম্প পুনঃস্থাপন, দুর্গম এলাকায় সেনাবাহিনী মোতায়েন এবং ১০৩৬ কিলোমিটার সীমান্ত সড়ক দ্রুত নির্মাণের দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিতে আরও বলা হয়েছে, ১৯০০ সালের শাসনবিধি এবং ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তাই এসব বাতিল করে সমতলের জেলার মতো সংবিধানের আলোকে পার্বত্য চট্টগ্রাম পরিচালনার দাবি জানিয়েছে সংগঠনটি।

ভূমি কমিশন আইন সংশোধন, ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম চালু করা, সকল সম্প্রদায়ের আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা, বাজারফান্ড এলাকায় হাউজ লোন চালু রাখা এবং শিক্ষা, চাকরি ও নেতৃত্বের ক্ষেত্রে বৈষম্য দূর করার বিষয়ও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করে বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দিয়েছেন বলে জানান সংগঠনের নেতারা।

আহমেদ বিলাল খান, রাঙামাটি
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে উৎসবমুখর নববর্ষ উদযাপন

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস প্রাণবন্ত…

  • মাদকমুক্ত বুদ্ধিবৃত্তিক সমাজ গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: পার্বত্যমন্ত্রী

    আহমদ বিলাল খান, রাঙামাটি ‘বিপথগামী যুব সমাজকে আলোর পথে ফিরিয়ে এনে একটি মাদকমুক্ত বুদ্ধিবৃত্তিক সমাজ গঠন করাই আমাদের সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ’ এমন মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। গতকাল রাতে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত…

  • রাঙ্গামাটিতে হাম-রুবেলা টিকাদান শুরু, পার্শ্বপ্রতিক্রিয়া মোকাবিলায় প্রস্তুতি জোরদার

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটি পার্বত্য জেলায় সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হয়েছে ২১ দিনব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি, যা চলবে আগামী ১০ মে পর্যন্ত। জেলার বিভিন্ন টিকাকেন্দ্রে একযোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। টিকাদান-পরবর্তী সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলার লক্ষ্যে রাঙ্গামাটি…

  • রাঙ্গামাটিতে পুলিশ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ বৃহস্পতিবার (১৯ মার্চ) রাঙ্গামাটি পলওয়েল পার্কে পবিত্র মাহে রমজানের তাৎপর্য ধারণ করে বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে। অনুষ্ঠানে জেলার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা…

  • 🟥 নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন জোগান দিচ্ছেন প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন

    নিজস্ব প্রতিবেদক: দুর্গম পাহাড়ি জনপদে শিক্ষা কার্যক্রম সচল রাখতে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন বান্দরবানের থানচি উপজেলার তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন। সপ্তাহের পাঁচ দিন তিনি শ্রেণিকক্ষে পাঠদান করেন, আর ছুটির দিনে নৌকার হাল ধরে সাঙ্গু…

  • দুর্যোগ প্রস্তুতি দিবসে রাঙামাটিতে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া

    আহমদ বিলাল খান, রাঙামাটি  “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে রাঙামাটিতে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙামাটি পার্বত্য…

Leave a Reply