কাপ্তাইয়ে নিরাপদ খাদ্য অভিযানে ক্ষতিকর খাদ্যপণ্য প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাইয়ে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভযুক্ত খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারে অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। অভিযানে সতর্কীকরণ তালিকাভুক্ত কয়েকটি খাদ্যপণ্য জব্দ করে ধ্বংস করা হয় এবং বিক্রেতাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার ও বৃহস্পতিবার কাপ্তাই নতুন বাজার এলাকার বিভিন্ন কুলিং কর্নার, বেকারি ও খাদ্যপণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ তোফায়েল আহমেদ।

অভিযানকালে বাজারে বিক্রির জন্য রাখা বিভিন্ন ইস্টজাতীয় খাদ্যপণ্য পরীক্ষা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে উল্লেখিত তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহার করা হয়। পাশাপাশি নির্দেশনা অনুযায়ী কিছু খাদ্যপণ্য ধ্বংস করা হয়।

প্রত্যাহার করা পণ্যগুলো হলো ইস্ট কেক পুর পিঠা জ্যাম ফিল (ইনস্ট্যান্ট), ইস্ট বেকার স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল (ইনস্ট্যান্ট) এবং আরবেটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল (ইনস্ট্যান্ট)।

এ সময় ব্যবসায়ী ও বিক্রেতাদের এসব পণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ভোক্তাদেরও পণ্যগুলো ক্রয় ও গ্রহণ না করার আহ্বান জানানো হয়েছে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় ক্ষতিকর খাদ্যপণ্যের বিরুদ্ধে এ ধরনের তদারকি ও সচেতনতামূলক অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • রাঙামাটি হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অ্যাডভোকেসি সভা

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটি জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সচেতন নাগরিক কমিটি (সনাক) ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে বৃহস্পতিবার (২ জুলাই) এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য করা, হাসপাতালের…

  • প্রতিকূলতা জয় করে ফলের বাগানে ঘুরে দাঁড়ানো- একজন এনামুলের সাফল্যের গল্প 

    আব্দুল হাই খোকন। রাঙামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি এলাকার বাসিন্দা এনামুল বাচ্চু (৪৭) প্রমাণ করেছেন—পরিশ্রম আর পরিকল্পনা থাকলে পাহাড়ি জনপদেও ফলের বাগান হতে পারে স্বাবলম্বিতার নির্ভরযোগ্য ঠিকানা। চাকরির পেছনে না ছুটে তিনি গড়ে তুলেছেন বহুমুখী ফলের বাগান। চলতি মৌসুমে ‘বল সুন্দরী’…

  • কাপ্তাইয়ে জ্বালানী তেল মজুদ রোধে বাজার মনিটরিং, কঠোর নির্দেশ ইউএনও’র

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাই উপজেলায় জ্বালানী তেলের মজুদ রোধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৬ মার্চ) কাপ্তাই উপজেলার জেটিঘাট এলাকায় এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় ব্যবসায়ীদের জ্বালানী তেল…

  • 🟥 চন্দ্রঘোনায় ১৮ লিটার চোলাই মদসহ দুই নারী আটক

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানার পুলিশের অভিযানে ১৮ লিটার চোলাই মদসহ দুই নারীকে আটক করা হয়েছে। শনিবার (০৯ মে) দুপুরে উপজেলার রাইখালী ইউনিয়নের কাজীপাড়া সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন চট্টগ্রাম মহানগরের…

  • কাপ্তাইয়ে হাম-রুবেলা টিকাদান জোরদারে এ্যাডভোকেসি সভা, ৫,৮৭১ শিশুকে টিকার লক্ষ্যমাত্রা

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে স্বাস্থ্য বিভাগের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার…

  • কাপ্তাই নতুন বাজারে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল 

    মো.জয়নাল আবেদিন, কাপ্তাই  রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী কাপ্তাই নতুন বাজার ৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বাজার কেন্দ্রীয় বাজার মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।…

Leave a Reply