কাপ্তাই ইয়ুথ ক্লাবের টি-শার্ট পেলেন ইউএনও, সার্বিক সহযোগিতার আশ্বাস

নিজস্ব প্রতিবেদক :

রাঙামাটির কাপ্তাই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন-কে সৌজন্য সাক্ষাতে কাপ্তাই ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে ক্লাবের টি-শার্ট প্রদান করা হয়েছে এবং আসন্ন ইফতার পার্টিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) কাপ্তাই উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে কাপ্তাই ইয়ুথ ক্লাবের প্রতিনিধিরা ইউএনও’র হাতে ক্লাবের টি-শার্ট তুলে দেন। এ সময় তারা ক্লাবের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত থাকার জন্য তাকে আমন্ত্রণ জানান।

আমন্ত্রণ গ্রহণ করে ইউএনও মোহাম্মদ রুহুল আমিন ইফতার অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন। তিনি কাপ্তাইয়ের তরুণদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার উদ্যোগকে প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন ইতিবাচক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

কাপ্তাই ইয়ুথ ক্লাবের নেতৃবৃন্দ জানান, এলাকার তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং পারস্পরিক সম্প্রীতি জোরদার করার লক্ষ্যে ক্লাবটি সামনের দিনগুলোতে নিয়মিত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে। এরই ধারাবাহিকতায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। 

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

Leave a Reply