রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ১৯ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

রাঙ্গামাটি শহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী ও সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্তসহ মোট ১৯ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, কোতয়ালী থানাধীন রিজার্ভ বাজার, আসামবস্তিসহ শহরের বিভিন্ন মাদক স্পটে অভিযান চালানো হয়। এ সময় মাদক কারবারি ও মাদকসেবী হিসেবে ১৮ জন এবং সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ১ জন আসামিকে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— মোঃ জসিম (৩৫) শান্তিনগর; মোঃ রিদোয়ান (২৯) দেলুপাড়া, ফিসারীঘাট; মোঃ শহিদুল ইসলাম (৩৮) শান্তিনগর, আসামবস্তি; বাপ্পি বড়ুয়া (৩২) ব্রাহ্মণটিলা; প্রিয়তোষ দাস (৪০) রিজার্ভ বাজার; মোঃ ইমরান (১৮), আব্দুল মান্নান (১৭) ও পারভেজ মোশারফ (২৩) শান্তিপুর, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি; মোঃ নাজমুল হুদা (২০) সাদেক চেয়ারম্যান পাড়া, মাটিরাঙ্গা; রায়হান (২২) কলোনীপাড়া, পানছড়ি; নরায়ন মজুমদার (৪৮) রাঙ্গুনিয়া, চট্টগ্রাম; শাহ পরান (২৫) পাথরঘাটা, রাঙ্গামাটি; শিফাত উদ্দিন সয়ন (২৫) মহিলা কলেজ এলাকা, রাঙ্গামাটি; নয়ন চৌধুরী (৩০) আন্দরকিল্লা, চট্টগ্রাম; অশেষ চন্দ্র ঘটক (২৪) আসামবস্তি, রাঙ্গামাটি; আকাশ দেব (২৫) রাউজান, চট্টগ্রাম; প্রতীম দেব (২২) আনোয়ারা, চট্টগ্রাম; নিলয় দেব নাথ (২১) পটিয়া, চট্টগ্রাম।

এছাড়া সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ শাহিন (২৬), পাথরঘাটা, কোতয়ালী, রাঙ্গামাটি-কে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • হতদরিদ্র মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ড বিতরণ করছে সরকার : পার্বত্যমন্ত্রী 

    আহমদ বিলাল খান, রাঙামাটি  দেশের হতদরিদ্র মানুষের কল্যাণ ও সেবার লক্ষ্যেই সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করেছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। তিনি বলেন, এই কর্মসূচি বাস্তবায়নে কোনো ধরনের দুর্নীতির সুযোগ দেওয়া হবে না। প্রকৃত সুবিধাভোগীরা…

  • পার্বত্য মন্ত্রীর এপিএস হলেন রাঙামাটির আল আমিন 

    আহমদ বিলাল খান : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দীপেন দেওয়ানের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ আল আমিন। ২৩ ফেব্রুয়ারি জন প্রশাসন মন্ত্রণালয়-এর জারিকৃত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা…

  • রাজস্থলীতে আলোচনা সভায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলী উপজেলায় নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (৮ মার্চ) সকাল ১১টায় রাজস্থলী উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সিথী চাকমার সভাপতিত্বে আয়োজিত…

  • দক্ষতা বাড়াতে কম্পিউটার প্রশিক্ষণ: পরিদর্শনে পুলিশ সুপার

    নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারে সক্ষমতা জোরদারের লক্ষ্যে আয়োজিত কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ মোঃ আবদুর রহমান। মঙ্গলবার (৩১ মার্চ) বান্দরবান পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে ইন-সার্ভিস পুলিশ ট্রেনিং সেন্টারে…

  • ঈদকে ঘিরে বান্দরবানে নিরাপত্তা জোরদার, পুলিশের বিশেষ কার্যক্রম

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বান্দরবান জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় ও স্থিতিশীল রাখতে বিশেষ কার্যক্রম পরিচালনা করছে জেলা পুলিশ। একই সঙ্গে সরকারি ছুটিকে কেন্দ্র করে জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বুধবার (১৯ মার্চ) সদর…

  • রাঙামাটিতে ভিবিডি’র নব কমিটি: সেনা ও জেলা পরিষদ সদস্যের সঙ্গে মানবসেবা সম্প্রসারণে মতবিনিময়

    আহমদ বিলাল খান, রাঙামাটি  ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) রাঙামাটি জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মানবিক কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে রাঙামাটি সদর জোন কমান্ডার মো: একরামুল রাহাত, পিএসসি এবং রাঙামাটি জেলা পরিষদ-এর সদস্য মো: হাবিব আজমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও…

Leave a Reply