কাপ্তাইয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

মো. জয়নাল আবেদীন, কাপ্তাই

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলায় কেন্দ্রীয় শহীদ মিনারে যথাযোগ্য মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে কাপ্তাই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম (পিপিএম), কাপ্তাই থানার অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল এবং চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মো. সাকের আলী শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর পর্যায়ক্রমে ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপি এবং উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়াও কাপ্তাই উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের সর্বস্তরের জনগণ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

দিবসটি উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। নিরাপত্তা নিশ্চিত করতে কাপ্তাই থানা পুলিশের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে যথাযোগ্য মর্যাদায় পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়।

মোঃ জয়নাল আবেদীন, কাপ্তাই
+ posts

Similar Posts

  • 🟥 কাপ্তাইয়ে ভূমি সেবা মেলা শেষে কুইজ প্রতিযোগিতা, অংশ নিল ৩০ শিক্ষার্থী

    নিজস্ব প্রতিবেদক: “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাই উপজেলায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী দিনে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উপজেলা…

  • কাপ্তাইয়ে সীতাপাহাড়ে আটকা ৪ পর্যটক উদ্ধার

    ৯৯৯-এ ফোন, দুই ঘণ্টার অভিযানে ফায়ার সার্ভিসের উদ্ধার নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ের চিৎমরম এলাকার সীতাপাহাড়ে ঘুরতে গিয়ে পথ হারিয়ে আটকা পড়া চার পর্যটককে প্রায় দুই ঘণ্টার অভিযানে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার…

  • 🟥 কাপ্তাইয়ে জেলা ছাত্রদলের নতুন কমিটিকে ফুলেল সংবর্ধনা

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি ও সহ-সভাপতি আমিনুল ইসলামকে কাপ্তাই উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও পুষ্পমাল্য দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে। মঙ্গলবার (৫ মে) কাপ্তাই উপজেলায় এক সংক্ষিপ্ত প্রাণবন্ত আয়োজনে এ সংবর্ধনা…

  • কাপ্তাই উপজেলা মডেল মসজিদে কেন্দ্রীয় ঈদের জামাত অনুষ্ঠিত

    মোঃ জয়নাল আবেদীন, কাপ্তাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা মডেল মসজিদে কেন্দ্রীয় ঈদের জামাত শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টা ১৫ মিনিটে এ জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে অংশগ্রহণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী…

  • 🟥 কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে দুই ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা জরিমানা এবং মাদকদ্রব্য সেবনের অভিযোগে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২০ মে) বিকেল আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত…

  • কাপ্তাই ফিলিং স্টেশন: নেই দীর্ঘ সারি, তেল বিতরণে সন্তোষ গ্রাহকদের

    ঝুলন দত্ত, কাপ্তাই নেই দীর্ঘ সারি, তেল বিতরণে সন্তোষ প্রকাশ করেছেন চালক এবং বোট মালিকরা। এই দৃশ্য রাঙামাটির কাপ্তাই উপজেলার নতুনবাজার কাপ্তাই ফিলিং স্টেশনের। বৃহস্পতিবার (২ এপ্রিল)  সকাল ১১ টা হতে ১২ টা পর্যন্ত এই প্রতিবেদক এই ফিলিং স্টেশনে গিয়ে এই…

Leave a Reply