রাঙ্গামাটিতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক:


রাঙামাটি পার্বত্য জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবীসহ চারজনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

রোববার (২৯ মার্চ) জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে শহরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়।

অভিযান চলাকালে কোতয়ালী থানাধীন রিজার্ভ বাজার, আসামবস্তিসহ বিভিন্ন চিহ্নিত মাদক স্পট থেকে চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. দেলোয়ার (৩৫), পিতা: আবু বক্কর সিদ্দিক, আপার রাঙামাটি; মো. নূর ইসলাম (৩৮), পিতা: মৃত মোহাম্মাদ আলী, রূপনগর (টিভি সেন্টার সংলগ্ন); মো. সাজিদ (২৫), পিতা: মো. নাছির, রিজার্ভ বাজার চেঙ্গীমুখ; এবং মো. শাহীন (২১), পিতা: মো. আবুল, রিজার্ভ বাজার।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

+ posts

Similar Posts

  • রাঙামাটিতে দুই পুলিশ পরিদর্শককে বিদায় সংবর্ধনা

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের দুইজন পুলিশ পরিদর্শককে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর উদ্যোগে তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। বিদায়ী সংবর্ধনা প্রাপ্ত…

  • কাউখালী থানার অভিযানে চট্টগ্রাম থেকে পলাতক আসামী গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটির কাউখালী থানার পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে চট্টগ্রাম মহানগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ…

  • প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে বান্দরবানে পুলিশ সদস্যদের নিরাপত্তা ব্রিফিং

    নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কক্সবাজার জেলা সফর উপলক্ষে নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের জন্য বিশেষ নিরাপত্তা ও নির্দেশনামূলক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) বান্দরবান পার্বত্য জেলা পুলিশ লাইন্সে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। কক্সবাজার জেলা পুলিশকে…

  • 🟥 ৮ বছর পর রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি: অলি আহাদ সভাপতি, রনি সম্পাদক

    নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ আট বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের অনুমোদনে গঠিত ২৩ সদস্যের আংশিক এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. অলি আহাদ, সাধারণ সম্পাদক হয়েছেন নাঈমুল ইসলাম রনি এবং…

  • রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পরিছন্নতা অভিযান: রোগীবান্ধব পরিবেশ গড়ার উদ্যোগ

    নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে রাঙামাটি জেনারেল হাসপাতালে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু হয়েছে, যা প্রতি শনিবার নিয়মিতভাবে পরিচালিত হবে। শনিবার (২৮ মার্চ) ভোর ৭টা থেকে শুরু হওয়া এ অভিযানে হাসপাতালের অভ্যন্তরীণ ওয়ার্ডের পাশাপাশি বাইরের মাঠ, রাস্তা…

  • ঈদের আনন্দে রাঙামাটি পুলিশ লাইন্সে একাত্মতা: প্রীতিভোজে পুলিশ সুপার

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাঙ্গামাটি জেলা পুলিশ লাইন্স মাঠে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় অনুষ্ঠিত এ জামাতে অংশ নেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএমসহ জেলা…

Leave a Reply