রাঙ্গামাটিতে বৈসাবি-বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ৫ দিনব্যাপী উৎসবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি:


বাংলা নববর্ষ ও বৈসাবি ১৪৩৩ উদ্‌যাপন উপলক্ষে রাঙামাটিতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। সোমবার (৬ এপ্রিল) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করা হয় উৎসবমুখর পরিবেশে।

উদ্‌যাপন উপলক্ষে সকালে রাঙামাটি সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে পাঁচ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয় এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব দীপেন দেওয়ান, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, কর্নেল মোহাম্মদ সাদাত বিন শহিদ, লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত, রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক জনাব মিজ নাজমা আশরাফী এবং রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

আলোচনা সভায় বক্তারা বৈসাবি ও বাংলা নববর্ষের ঐতিহ্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যের গুরুত্ব তুলে ধরেন। পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব তাঁর বক্তব্যে বলেন, উৎসব সকলের জন্য—ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠী নির্বিশেষে সবাইকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে এই আনন্দ ভাগাভাগি করতে হবে। তিনি শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সকলকে আইন মেনে চলা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পার্বত্য অঞ্চল গড়ে তোলা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

পাঁচ দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে রাঙামাটিতে বৈসাবি ও বাংলা নববর্ষ উদ্‌যাপন আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

+ posts

Similar Posts

  • রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে “ক্লিনলিনেস ড্রাইভ”

    নিজস্ব প্রতিবেদক ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সরকারের উদ্যোগের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত বিশেষ পরিচ্ছন্নতা অভিযান (ক্লিনলিনেস ড্রাইভ) রাঙ্গামাটিতে জোরদারভাবে বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় “শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার” স্লোগানে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে গত শনিবার (১৮ এপ্রিল) এক…

  • চট্টগ্রাম বিমানবন্দরে পার্বত্যবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানকে কাপ্তাইবাসীর ফুলেল শুভেচ্ছা

    জয়নাল আবেদীন, কাপ্তাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান-কে চট্টগ্রাম বিমানবন্দরে কাপ্তাইবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মন্ত্রী হিসেবে নিজ এলাকায় ফিরে আসায় আনন্দ-উচ্ছ্বাসে ভাসেন নেতাকর্মী ও সমর্থকরা। বিমানবন্দরে উপস্থিত ছিলেন জেলা…

  • রাঙ্গামাটিতে ডিবি পুলিশের অভিযানে জুয়াড়িসহ ৫ জন গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটি পার্বত্য জেলায় মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে জুয়া খেলায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭ টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশে…

  • পুলিশ-ম্যাজিস্ট্রেসির সমন্বয় জোরদারে বান্দরবানে কনফারেন্স

    দ্রুত তদন্ত, সময়মতো চার্জশিট ও ন্যায়বিচার নিশ্চিতে গুরুত্বারোপ নিজস্ব প্রতিবেদক: বান্দরবান পার্বত্য জেলায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং বিচারিক কার্যক্রমকে আরও গতিশীল করতে পুলিশ ও ম্যাজিস্ট্রেসির মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে শনিবার (১১ এপ্রিল) বান্দরবান চীফ…

  • 🟥 কোতয়ালী থানার বিশেষ অভিযানে শিশু ধর্ষণ মামলার মূল অভিযুক্ত গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানার বিশেষ অভিযানে শিশু ধর্ষণ মামলার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের তৎপরতা ও দ্রুত পদক্ষেপে এ গ্রেফতার অভিযান সম্পন্ন হয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে রাঙ্গামাটি…

  • রাঙ্গামাটিতে শাহ এমদাদীয়া’র ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি

    আহমদ বিলাল খান :  পবিত্র মাহে রমজানকে সামনে রেখে মানবকল্যাণ ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার প্রত্যয়ে পার্বত্য জেলা রাঙ্গামাটি-তে শাহ এমদাদীয়া’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি–২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় শহরের বনরুপায় শাহ এমদাদিয়া দায়রা ভবনে মর্যাদাপূর্ণ পরিবেশে…

Leave a Reply