কাপ্তাইয়ে মৎস্য বিভাগের আয়োজনে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ঝুলন দত্ত, কাপ্তাই


কাপ্তাই সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে মাছের নার্সারির ব্যবস্থাপনা, হালদা কর্ণফুলী নদীর গুরুত্ব ও রক্ষাণাবেক্ষণ বিষয়ে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সোমবার (৬ এপ্রিল) হতে শুরু হয়েছে। 

মৎস্য অধিদপ্তরের হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়)  এর আওতায়  উপজেলা পরিষদ হলরুম “কিন্নরী”তে এই প্রশিক্ষনের উদ্বোধন করা হয়। 

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। এসময় প্রধান অতিথির  বক্তব্যে  তিনি বলেন,হালদা নদী হল দেশের প্রধান প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র।এই প্রজনন ক্ষেত্র রক্ষার দায়িত্ব সকলের।প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ থাকে এই সময় মাছ না ধরতে তিনি সকলকে অনুরোধ করেন এবং জীববৈচিত্র রক্ষার্থে নদী দূষণমুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: দিলদার হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: এরশাদ বিন শহিদ, রাঙামাটি সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান,উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা।  প্রশিক্ষণ কর্মশালায় কাপ্তাই উপজেলা থেকে ২৫ জন প্রশিক্ষনার্থী অংশ নিচ্ছেন।

ঝুলন দত্ত, কাপ্তাই
+ posts

Similar Posts

  • 🟥 কল্যাণ তহবিলে প্রভাষকের অনুদান

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজে মানবিকতা ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ আবু তালেব। তিনি কলেজের শিক্ষক-কর্মচারীদের কল্যাণে গঠিত কল্যাণ তহবিলে দুই ধাপে মোট ১৫,০০০ টাকা অনুদান প্রদান করেছেন, যা…

  • কাপ্তাইয়ে ৬১০ কৃষকের হাতে কৃষি উপকরণ, শুরু জাতীয় ফল মেলা

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে ২০২৫–২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ৬১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বৃক্ষের চারা, জৈব সার, বাঁশের খুঁটি, লেবুর চারা, গ্রীষ্মকালীন সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপজেলা পর্যায়ে জাতীয় ফল…

  • ভ্রাম্যমাণ ভ্যানে প্রযুক্তি প্রশিক্ষণ, কাপ্তাইয়ে ৪০ তরুণ-তরুণীর অংশগ্রহণ

    নিজস্ব প্রতিবেদক প্রযুক্তি শিক্ষাকে প্রান্তিক জনপদের তরুণ-তরুণীদের কাছে পৌঁছে দিতে রাঙামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ভ্যান চালু করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব-২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় বুধবার দুই মাসব্যাপী কম্পিউটার…

  • আফসারের টিলা মাদ্রাসায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

    কবির হোসেন, কাপ্তাই: রাঙামাটি কাপ্তাই আফসারের টিলা জামে মসজিদ ও তা’লিমুল কোরআন মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা শিশুদের পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুর ২টায় মাদরাসা ও সামাজিক সংগঠন কিং ক্লাবের আয়োজনে মাদরাসা শিক্ষার্থীদের বিভিন্ন ভালো কাজের জন্য পুরস্কার বিতরণ করা…

  • 🟥 কাপ্তাইয়ে নারী ও শিশু উন্নয়নে সচেতনতামূলক উঠান বৈঠক

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) উপজেলার চিৎমরম ইউনিয়নের বড়পাড়া এলাকায় এ আয়োজন করা হয়। ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক…

  • কাপ্তাইয়ে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা

    মো. জয়নাল আবেদীন, কাপ্তাই  রাঙামাটির কাপ্তাইয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ…

Leave a Reply