রাঙামাটিতে মাদকবিরোধী অভিযানে কৃতিত্ব: ওসিদের বিশেষ পুরস্কার দিলেন পুলিশ সুপার
নিজস্ব প্রতিবেদক:
রাঙামাটি পার্বত্য জেলায় আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিভিন্ন থানার অফিসার ইনচার্জদের (ওসি) বিশেষ পুরস্কার প্রদান করেছেন জেলা পুলিশ সুপার।
রবিবার (২৯ মার্চ) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এ পুরস্কার তুলে দেন।
পুরস্কারপ্রাপ্তরা হলেন— কোতয়ালী থানার ওসি মো. জসীম উদ্দীন, কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, কাউখালী থানার ওসি মো. এনামুল হক চৌধুরী এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি মো. এনামুল হক।
অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, পেশাগত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন এবং মাদকবিরোধী অভিযানে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবেই এ পুরস্কার প্রদান করা হয়েছে। তিনি ভবিষ্যতেও আইন-শৃঙ্খলা রক্ষায় একই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
এ সময় রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।