🟥 স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ: দালালমুক্ত থানার নির্দেশ

বিশেষ প্রতিবেদক:

রাজধানীসহ সারাদেশের থানাগুলোকে দালালমুক্ত করার কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্টভাবে জানান, থানায় কোনো দালালচক্রের উপস্থিতি সহ্য করা হবে না।

শনিবার (০২ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন। এ সময় তিনি থানার বিভিন্ন কক্ষ, হাজতখানা ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন।

মন্ত্রী পুলিশ সদস্যদের সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনগণকে সেবা দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি, দায়িত্বে অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন।

তিনি বলেন, জনগণের আস্থা অর্জনে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

+ posts

Similar Posts

  • তীব্র গরমে সুস্থ থাকতে সতর্কতা জরুরি: পানি, বিশ্রাম ও সচেতনতায় নিরাপদ থাকুন

    নিজস্ব প্রতিবেদক: তীব্র গরমে সুস্থ থাকতে ব্যক্তিগত সচেতনতা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সারাদিনে কমপক্ষে ২.৫ থেকে ৩ লিটার নিরাপদ পানি পান করা শরীরের পানিশূন্যতা রোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি রাস্তাঘাটে তৈরি অস্বাস্থ্যকর খাবার ও পানীয় পরিহারের…

  • একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি

    নিজস্ব প্রতিবেদক। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত ঘড়ির কাঁটা ১২টা ১ মিনিট ছুঁতেই তিনি কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টা ৫১ মিনিটে…

  • 🟥 স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক: পুলিশ প্রশিক্ষণে ইউনেস্কোর সহায়তা

    বিশেষ প্রতিবেদক: দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতা ও পেশাদারিত্ব বাড়াতে UNESCO–এর সহায়তায় পুলিশ প্রশিক্ষণ কর্মসূচি আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে ইউনেস্কোর প্রতিনিধিদলের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে মন্ত্রীর কার্যালয়ে…

  • পার্বত্য উন্নয়নে বাংলাদেশ–কানাডা সহযোগিতা জোরদার

    নিজস্ব প্রতিবেদক: পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং ইকো-ট্যুরিজম খাতের বিকাশে বাংলাদেশ ও কানাডার মধ্যে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। উভয় দেশ একযোগে কাজ করলে পার্বত্য অঞ্চলের উন্নয়ন সম্ভাবনা আরও সম্প্রসারিত হবে বলে মত…

  • রমজান—সংযম, সহমর্মিতা ও নৈতিক পুনর্জাগরণের আহ্বান

    পবিত্র মাহে রমজান আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক আচরণ ও রাষ্ট্রীয় চেতনায় আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ নিয়ে আসে। সিয়াম সাধনার এই মাস শুধু ধর্মীয় আচার পালনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি আত্মসংযম, সহমর্মিতা ও নৈতিকতার গভীর চর্চার সময়। মহান আল্লাহর সন্তুষ্টি…

  • 🟥 শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

    বিশেষ প্রতিবেদক: শুভ বুদ্ধ পূর্ণিমা—২০২৬ উপলক্ষে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের উদ্যোগে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ মে) আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য…

Leave a Reply