🟥 কাপ্তাইয়ে জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ প্রতীক্ষার পর রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে কাপ্তাই উপজেলায় এক বর্ণাঢ্য আনন্দ ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) বিকেল সাড়ে চারটায় কাপ্তাই উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের স্লোগান ও উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

মিছিলটির নেতৃত্ব দেন কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. রিয়াজ উদ্দিন আকাশ। এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য কায়সারুল হাসান শাওন ও ইখতিয়ার উদ্দিন হৃদয়, কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল তনচংগ্যা, কাপ্তাই উপজেলা সাইবার দলের সাধারণ সম্পাদক পূণ্যধন তনচংগ্যা, রাইখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রাসেলসহ কাপ্তাই উপজেলা ছাত্রদল ও কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ৮ বছর পর নতুন কমিটি গঠন সংগঠনের জন্য অত্যন্ত ইতিবাচক ও আশাব্যঞ্জক। তারা আশা প্রকাশ করে বলেন, নবগঠিত নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করবে।

নেতারা আরও বলেন, তৃণমূলের প্রত্যাশা পূরণে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ছাত্রদলকে সুসংগঠিত করবে। শেষে নবগঠিত জেলা কমিটির সার্বিক সাফল্য কামনা করা হয়।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কুকিমারা একাদশের পাশে অজিত কুমার, খেলোয়াড়দের হাতে জার্সি-ফুটবল

    নিজস্ব প্রতিবেদক খেলাধুলায় তরুণদের আগ্রহ বাড়াতে রাঙামাটির কাপ্তাইয়ে কুকিমারা একাদশ ফুটবল দলের খেলোয়াড়দের জার্সি ও ফুটবল উপহার দিয়েছেন সমাজসেবক বাবু অজিত কুমার তনচংগ্যা। বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কুকিমারা পাড়া ফুটবল মাঠে…

  • কাপ্তাইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

    রবিউল হোসেন চৌধুরী রিপন। রাঙামাটির কাপ্তাইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে এ…

  • ভয়েস হান্টের ফাইনালে ৪১ কণ্ঠে সুরের বহুরূপী আয়োজন

    রবীন্দ্র–নজরুল থেকে লোকগীতি, আধুনিক ও আঞ্চলিক গান; ছিল হিন্দি–ইংরেজির পরিবেশনাও নিজস্ব প্রতিবেদক এক মঞ্চে রবীন্দ্রসংগীতের মাধুর্য, নজরুলসংগীতের গায়কির বৈচিত্র্য, আধুনিক ও লোকগীতির আবেদন। সঙ্গে আঞ্চলিক গান, হিন্দি ও ইংরেজি গানের পরিবেশনাও। নানা ঘরানা ও ভাষার গানে গতকাল সোমবার দিনভর মুখর…

  • গুরুবন্দনায় তবলা গুরু সুদেব কুমার দাশকে শ্রদ্ধা

    নিজস্ব প্রতিবেদক তবলা গুরু ও চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সিনিয়র তবলা প্রশিক্ষক সুদেব কুমার দাশের প্রতি শ্রদ্ধা জানাতে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গুরুবন্দনা’। আগামী ৩০ সেপ্টেম্বর বুধবার বিকেল ৫টা ২০ মিনিটে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা…

  • কাপ্তাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন: সুষম খাদ্যে সুস্থ জাতি গড়ার আহ্বান

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বর্ণনির্ভর বাংলাদেশ” এই…

  • কাপ্তাইয়ে নকল ‘গুরুদেব’ আগরবাতি, দুই দোকানে জরিমানা

    নিজস্ব প্রতিবেদক প্যাকেট দেখে আসল মনে হলেও ভেতরে নকল আগরবাতি! রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এমন অভিযোগের সন্ধান মিলেছে। একই অভিযানে রোহিঙ্গাদের জন্য বরাদ্দ ‘নট ফর সেল’ লেখা সাবানও বাজারে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। দুই ঘটনায়…

Leave a Reply